1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ

নির্বাচন ঠেকানোর ক্ষমতা বিএনপির নেই : হানিফ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ মে, ২০১৮
  • ৬২ Time View

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি বলেছেন, আন্দোলনের নামে সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে জনগনকে আতংকিত করে নির্বাচন বানচাল করার ক্ষমতা বিএনপির নেই।

তিনি বলেন, বিএনপি দশম জাতীয় সংসদ নির্বাচনের আগেও নির্বাচন বানচাল করার হুমকি দিয়েছিল। কিন্তু তারা নির্বাচন ঠেকাতে পারে নি। নির্বাচনও হয়েছিল এবং সরকারও গঠিত হয়েছিল। সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। হুমকি দিয়ে নির্বাচন বন্ধ করার ক্ষমতা বিএনপির নেই।

মাহবুব-উল-আলম হানিফ আজ বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগ কার্যালয়ের সামনে মহান মে দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় শ্রমিক লীগের সভাপতি মো. সামসুল আলম বকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান এমপি, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম ও সংগঠনের কার্যকরি সভাপতি ফজলুল হক মন্টু।

হানিফ বলেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া দুর্নীতির মাধ্যমে এতিমের টাকা আত্মসাৎ করে আইনী প্রক্রিয়ায় জেলে রয়েছেন। আর আইনী প্রক্্িরয়ার মাধ্যমেই তাকে মুক্তি পেতে হবে।

তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে আন্দোলনের নামে সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে বেগম জিয়াকে জেল থেকে বের করে আনা সম্ভব নয়।

হানিফ বলেন, যথা সময়ে দেশে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। কোন দল নির্বাচনে অংশ নেবে তা তাদের নিজস্ব ব্যাপার। কিন্তু দেশের মানুষ আর তাদের ভোটাধিকারকে হরণ করার সুযোগ দেবে না।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ সালে সরকার গঠনের পর থেকে শ্রমিকদের জীবন মান উন্নয়নের জন্য পর পর দু’টি মজুরী কাঠামো গঠন করে নিজেকে শ্রমিক বান্ধব হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

আব্দুর রহমান বলেন, দেশে বিএনপি ছাড়াও দেশে আরো অনেক রাজনৈতিক দল রয়েছে। কিন্তু একটি মহল বিএনপিকে নির্বাচনে অপরিহার্য করে তুলতে চায়।

তিনি বলেন, বিএনপিকে অপরিহার্য করে তোলার আপ্রাণ চেষ্ঠা প্রমান করে দেশের জাতীয় নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। দেশের মানুষ আর কখনো তত্তাবধায়ক সরকার বা সহায়ক সরকারের দাবী মেনে নেবে না। বিএনপি নানা বাহনা করে নির্বাচন থেকে সরে গিয়ে অন্ধকার পথ দিয়ে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র করছে। বাসস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ