1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন

রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল থাকবে: বাণিজ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ২ মে, ২০১৮
  • ৩৪ Time View

পবিত্র রমজানকে সামনে রেখে আমাদের দ্রব্যের চাহিদার তুলনায় অনেক মজুদ রয়েছে। এ কারণে মূল্যবৃদ্ধির কোনো কারণ নেই। রমজানে দ্রব্যের মূল্য স্থিতিশীল থাকবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

আজ বুধবার সকালে গাজীপুর রোডস্থ নিজ বাসভবনে আগুনে ক্ষতিগ্রস্ত শহরের মনোহরিপট্টি, খালপাড় ও চকবাজারের ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদানকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমরা চাই ব্যবসায়ীদের সঙ্গে সু-সম্পর্ক রেখে পণ্যের দাম ঠিক রাখতে। তবে কেউ যদি দাম বাড়ানোর চেষ্টা করে তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এ সময় সভায় জেলা প্রশাসক মো. মাসুদ আলম সিদ্দিক, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, পৌরসভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোশারফ হোসেন বক্তব্য দেন।

তাছাড়াও পুলিশ সুপার মো. মোকতার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক নজরুল ইসলাম গোলদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ হাজী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নকিব, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লবসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ