1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

ব্রিটেনের সঙ্গে দ্বিতীয় কৌশলগত আলোচনা আজ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ মার্চ, ২০১৮
  • ৩৫ Time View

ব্রিটেনের সঙ্গে দ্বিতীয়বারের মতো কৌশলগত আলোচনায় বসতে যাচ্ছে বাংলাদেশ। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ব্রিটেন বেরিয়ে আসার (ব্রেক্সিট) পর দেশটির সঙ্গে এ সংলাপকে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

পূর্ব নির্ধারিত সময়সূচী অনুযায়ী বৃহস্পতিবার লন্ডনে দু’দেশের মধ্যে গুরুত্বপূর্ণ এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব এম শহীদুল হক। অপরদিকে ব্রিটেনের পক্ষে নেতৃত্ব দেবেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পার্লামেন্ট আন্ডার সেক্রেটারি সাইমন ম্যাকডোনাল্ড।

উল্লেখ্য বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও বিস্তৃত করতে দু’দেশের মধ্যে প্রথম কৌশলগত সংলাপটি অনুষ্ঠিত হয় ২০১৭ সালের মার্চে ঢাকায়। তখন একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করে দু’দেশ।

সূত্র মতে, আজকের সংলাপে সন্ত্রাস দমন, ব্রেক্সিট, জলবায়ু পরিবর্তন, এজেন্ডা ২০৩০, অবৈধ বাংলাদেশিদের ফেরত নেওয়া, বাণিজ্য-বিনিয়োগ প্রভৃতি ইস্যু গুরুত্ব পাবে। এ বৈঠকে অবকাঠামো, জ্বালানি, আইসিটি ও স্বাস্থ্যসেবা খাতে ব্রিটিশ বিনিয়োগের আহ্বান জানাতে পারে বাংলাদেশ। তাছাড়া রোহিঙ্গা ইস্যুও আলোচনায় স্থান পেতে পারে এ বৈঠকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ