1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

কিউবায় জাতীয় পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ মার্চ, ২০১৮
  • ৩৫ Time View

কিউবায় রোববার নতুন জাতীয় পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে।
প্রায় ৬০ বছরেরও বেশি সময় পর ক্যাস্ত্রো পরিবারের বাইরে থেকে নতুন একজন প্রেসিডেন্ট নির্বাচিত হতে যাওয়ায় একে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। কারণ নতুন জাতীয় পরিষদ ৮৬ বছর বয়স্ক প্রেসিডেন্ট রাউল ক্যাস্ত্রোর উত্তরসূরি নির্বাচিত করবেন। আগামী মাসে রাউল ক্যাস্ত্রো প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।
রাউল ২০০৬ সালে বড় ভাই ও কিউবার অবিসংবাদিত নেতা ফিদেল ক্যাস্ত্রোর কাছ থেকে ক্ষমতা গ্রহণ করেন। কিউবায় ১৯৫৯ সালের বিপ্লব শেষে ক্ষমতা গ্রহণের পর থেকে ফিদেল সুদীর্ঘ সময় কিউবার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। তিনি অসুস্থতার কারণে প্রেসিডেন্টের দায়িত্ব থেকে সরে যান।
এই নির্বাচনে ৮০ লাখ কিউবান তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। জাতীয় পরিষদের ৬০৫টি আসনের জন্য সমসংখ্যক প্রার্থী নির্বাচিত হবেন। উল্লেখ করার মতো বিষয়, প্রার্থীদের মধ্যে ৩২২ জনই নারী। যা মোট প্রার্থী সংখ্যার অর্ধেকেরও বেশি।
ডে-কেয়ার সেন্টারের অভিভাবক রোমান পেরেজ বলেন, ‘সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। কারণ আমরা ভোট দিয়ে নতুন লোকদের নির্বাচিত করতে যাচ্ছি। এরা সরকার পরিচালনা করবেন।’
২০১৬ সালে ফিদেল ক্যাস্ত্রোর মৃত্যুর পর কিউবায় এই প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচনের ম্যধদিয়ে কিউবার শীর্ষ পদগুলোতে বড় ধরনের পরিবর্তন সূচিত হবে।
দেশটির নতুন জাতীয় পরিষদ ৩১ সদস্য বিশিষ্ট কাউন্সিল অব স্টেট গঠন করবে।স্বাভাবিক নিয়মে কাউন্সিল অব স্টেট প্রধান হবেন দেশটির প্রেসিডেন্ট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ