1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

বল ভেবে আগুন, বিস্ফোরণে আহত ৩ শিশু

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ মার্চ, ২০১৮
  • ৫৭ Time View

বঙ্গবন্ধু স্টেডিয়ামের চার নম্বর গেট সংলগ্ন রাস্তার পাশে বিস্ফোরণে তিন শিশু আহত হয়েছে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। পুলিশের ধারণা, এই শিশুরা আতশবাজি বিস্ফোরণে আহত হয়েছে।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলো- ঝুমা (১৮), বিপ্লব (১০), ও নুরআলম(১৮)। নূর আলমের হাতের আঙুল ঝলসে গেছে। ঝুমা ও বিপ্লবের মুখ ও চুল ঝলসে গেছে।

আহত বিপ্লব জানায়, তারা দৈনিক বাংলা ভ্যান স্ট্যান্ডে ভাসমান অবস্থায় থাকে। সকালে তারা তিনজন স্টেডিয়াম চার নম্বর গেটের সামনে ময়লা কুড়াচ্ছিল। এ সময় নুরআলম বল আকৃতির একটি বস্তু কুড়িয়ে পায়। পরে সেটাতে আগুন ধরিয়ে দিলে বিস্ফোরিত হয়ে যায়।

পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হক জানান, ধারণা করা হচ্ছে, আতশবাজি বিস্ফোরণে তারা আহত হয়েছে। তবে কী আসলে বিষয়টি কি তা খতিয়ে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ