1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধীরগতির বিচার নিয়ে জুলাই শহীদ মাতার আক্ষেপ, জবাব দিলেন আইনমন্ত্রী বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিলকে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর ২০০৪ সাল থেকে এখন পর্যন্ত বিদেশ গেছেন দেড় কোটির বেশি কর্মী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হতে চীন যাচ্ছেন দুই মন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ মেধাবীদের খুঁজতে ‘প্রতিভার সন্ধানে’ কার্যক্রম শুরু করবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী পবিত্র আশুরা উপলক্ষে যেসব নির্দেশনা দিলো ডিএমপি জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেয়া হবে : রিজভী

পদ্মা সেতুতে তৃতীয় স্প্যান

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ মার্চ, ২০১৮
  • ৮৬ Time View

প্রথম ও দ্বিতীয় স্প্যানের পর তৃতীয় স্প্যান বসানো হয়েছে পদ্মা সেতুতে। রোববার সকাল সাড়ে ৯টার সময় শরীয়তপুরের জাজিরার নাওডোবা প্রান্তের ৩৯ ও ৪০ নম্বর পিলারের ওপর এই সুপার স্ট্রাকচার বসানো হয়। তৃতীয় স্প্যানটি বসানোর কারণে ৪৫০ মিটার দৃশ্যমান হলো পদ্মা সেতু।

সেতু বিভাগ সূত্রে জানা যায়, তিন হাজার ১৪০ টন ওজনের একটি ভাসমান ক্রেন দিয়ে মাওয়া থেকে জাজিরার প্রান্তে স্প্যানটি আনা হয়। গতকাল শনিবার রাতে ১৫০ মিটার দৈর্ঘ্যের স্প্যানটি আসে। এমন ৪১টি স্প্যান জোড়া দিয়েই সেতুটি তৈরি হবে।

রোববার ভোরে ৪০ ও ৪১ নম্বর খুঁটির কাছাকাছি ক্রেনটি নেয়া হয়। সকাল সাড়ে ৭টার দিকে ক্রেন দিয়ে ৩৯ ও ৪০ নম্বর খুঁটির ওপরে স্প্যানটি তোলার কাজ শুরু হয়। সকাল সাড়ে ৯টার দিকে স্প্যানটি পুরোপুরি খুঁটির ওপর স্থাপন করা হয়।

এর আগে ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর পিলারের মধ্যে পদ্মা সেতুর প্রথম স্প্যান এবং ২০১৮ সালের ২৮ জানুয়ারি ৩৮ ও ৩৯ নম্বর পিলারের মধ্যে দ্বিতীয় স্প্যানটি বসানো হয়। ৩ মাসের ভেতরই বসলো তৃতীয় স্প্যানটি।

পদ্মা সেতু প্রকল্পের সার্ভেয়ার (সিএসসি) মীর ফারুক হোসেন জাগো নিউজকে জানান, রোববার ৩৯ ও ৪০ নম্বর পিলারের উপর তৃতীয় স্প্যানটি বসানো হলো। চতুর্থ স্প্যানটিও বসানোর মতো অবস্থায় আছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ