1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল শিগগিরই ভারত সফর করবে : কাদের

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ মার্চ, ২০১৮
  • ৩৮ Time View

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শিগগিরই তার দলের ২২ সদস্যের একটি প্রতিনিধিদল পাঁচ দিনের সফরে ভারত যাবে।
মঙ্গলবার নগরীর বনানীস্থ সেতু ভবনে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলার তার সঙ্গে সাক্ষাত শেষে তিনি (মন্ত্রী) সাংবাদিকদের বলেন, ‘আগামী দুই থেকে তিনদিনের মধ্যে আওয়ামী লীগ প্রতিনিধিদলের দিল্লী সফরের তারিখ নির্ধারিত হবে।’
ওবায়দুল কাদের বলেন, ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আমন্ত্রণে এই সফর হচ্ছে। তিনি আরো বলেন, দল ও সরকার উভয় তরফে এটি হবে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, প্রতিনিধিদলটি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ, বিজেপি সভাপতি অমিত শাহ ও ভারত সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ