1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব স্ট্রোক দিবস: প্রতিটি মিনিটই গুরুত্বপূর্ণ আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন

দলীয় চিত্র প্রদর্শনীতে ওরা ১১ জন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ মার্চ, ২০১৮
  • ৫৮ Time View

ঢাকা আর্ট কলেজের ১৯৭৪ সালের শেষ ব্যাচের শিক্ষার্থী ওরা ১১ জন। পড়াশোনা শেষ করে তারা একেকজন ছড়িয়ে পড়েছেন একেক জায়গায়। কলেজটি রূপান্তরিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। তবে দীর্ঘদিন পর আবারও একত্র হলেন তারা। অংশ নিয়েছেন দলীয় এক চিত্র প্রদর্শনীতে।

গতকাল সোমবার সন্ধ্যায় গ্যালারি চিত্রকে ‘ফ্রেম-৭৪’ শিরোনামের এই ১০ দিনের প্রদর্শনীর উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন চিত্রশিল্পী সহিদ কবীর ও অধ্যাপক ড. আবদুল ওয়াদুদ চৌধুরী। সভাপতিত্ব করেন চিত্রশিল্পী অধ্যাপক সমরজিৎ রায় চৌধুরী।

প্রদর্শনীতে অংশগ্রহণকারী ১১ শিল্পী হলেন- আজিজুল হক, এনামুল হক, ফরিদ হোসেন সিদ্দিকী, জি এম খলিলুর রহমান, আইভি জামান, মাহমুদুর রহমান অপু, পারভীন জামান শাম্মু, রাহাত নিলুফার, শাকিনা হোসেন, শামিনা শারমিন ও ওয়াহিদ জামান টোকন।

প্রদর্শনীতে রয়েছে মূর্ত ও বিমূর্ত ধারার ৬০টি চিত্রকর্ম। ১৫ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ