1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
বাড়ছে বাংলা কিউআরে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ব্যাংকে খাতের খেলাপি ঋণের ৭২ শতাংশই ১০ ব্যাংকের পুতুলের বিরুদ্ধে সনদ জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগ, আইনজীবীর অস্বীকার মূলধন দ্বিগুণ করবে পূবালী ব্যাংক পাকিস্তানি নাটক ‘জানজিরিন’-এ ১০০ কোটিরও বেশি ভিউ, কী আছে এতে? ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদে ডিনস অ্যাওয়ার্ড পাচ্ছেন ৪৮ শিক্ষার্থী বাসের সাইড বক্সে পাওয়া শতাধিক প্যারাকিট টিয়া উড়ে গেল আকাশে মালয়েশিয়া ম্যাচ দিয়ে হামজাদের অভিযান শুরু, খেলা কবে ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই: হুমায়ুন কবির বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ

লিবিয়ার বেনগাজিতে পুনরায় অফিস খুলছে জাতিসংঘ

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ মার্চ, ২০১৮
  • ৪৯ Time View

ইউএন সাপোর্ট মিশন ইন লিবিয়া (ইউএনএসএমআইএল) এর প্রধান গাসান সালামি লিবিয়ার পূর্বাঞ্চলীয় নগরী বেনগাজিতে আন্তর্জাতিক সংস্থাটির অফিস পুনরায় খোলার ঘোষণা দিয়েছেন। কয়েক বছর বন্ধ থাকার পর অফিসটি আবার খোলা হচ্ছে।
খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।
বেনগাজিতে লিবিয়ার পূর্বাঞ্চলীয় ৬০টির বেশি উপজাতীয় নেতা ও গোষ্ঠী প্রধানদের সঙ্গে বৈঠককালে শুক্রবার তিনি এ ঘোষণা দেন।
সালামি বলেন, ‘আমরা বেনগাজিতে জাতিসংঘের অফিসটি পুনরায় খোলার প্রস্তুতি নিয়েছি এবং আমি লিবিয়ার পূর্বাঞ্চলীয় এলাকা বারকার বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ রক্ষার প্রতিশ্রুতি দিচ্ছি।’
তিনি আরো বলেন, লিবিয়ার ইতিহাস সৃষ্টিতে বারকা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
তিনি একটি বৈষম্যহীন সমাজের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘জাতিসংঘ বৈষম্যের পক্ষে থাকতে পারে না।’
গোষ্ঠী প্রধান ও নেতারা এ সময় সম্পদের সুষম বন্টন, ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং সাংবিধানিক কাঠামোতে তাদের মূল্যবোধের স্থান দেয়ার আহ্বান জানান।
সালামি অঞ্চলটির পূর্নর্গঠন, মাইন অপসারণ ও বাস্তুচ্যূত মানুষকে সহায়তার পাশপাশি আন্তর্জাতিক সংস্থাগুলো থেকে সহায়তার ব্যাপারে স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের জন্যে বৃহস্পতিবার থেকে লিবিয়ায় অবস্থান করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ