প্রশাসনে সিনিয়র সহকারী সচিব ও সমমর্যাদার ৩৯১ কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। মঙ্গলবার গভীর রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পদোন্নতির আদেশ জারি করা হয়েছে।
পদোন্নতিপ্রাপ্তদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। নতুন উপসচিবদের পদায়ন করে আদেশ জারি করা হয়নি।
তিন স্তরে পদোন্নতির গুঞ্জনের মধ্যে সর্বশেষ গত ২১ ডিসেম্বর যুগ্ম-সচিব পদে ১৯৩ কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হয়েছিল। এর আগে ১১ ডিসেম্বর অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পান ১২৮ যুগ্মসচিব।