1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

চাঁদপুরে হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৮
  • ৭৫ Time View

চাঁদপুরের মতলব উত্তরে মাসুদ রানা নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে পাঁচজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুর ১২টার দিকে চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুনুর রশিদ এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- মো. ইয়াসিন বেপারী (২৪), মো. আব্দুল খালেক মোল্লা (৩২), মো. ফারুক ওরফে নবী (২৫), মো. সেলিম মাঝী (২২), মো. আলী মুন্সী (২৮)।

রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত ৫ আসামির মধ্যে মো. ফারুক ওরফে নবী (২৫) ও মো. আলী মুন্সী(২৮) আদালতে উপস্থিত থাকলেও বাকি ৩ আসামি পলাতক রয়েছেন।

মামলার বিবরণী থেকে জানা যায়, ২০০৮ সালের ৫ অক্টোবর সন্ধ্যায় মাসুদ রানাকে আসামি মো. আলী তাদের বাড়িতে গিয়ে ডেকে নিয়ে আসে। ওই রাতে মাসুদ রানা বাড়িতে না আসায় তাকে স্বজনরা বহু খোঁজাখুঁজি করেও পায়নি। পরে আসামি মো. আলীর কাছে মাসুদের কথা জানতে চাইলে সে জানায়, ইয়াসীন বেপারী, ফারুক ওরফে নবী, মাসুদ রানাসহ আলফু প্রধানের বাড়ির কাছে চা খেয়ে তাদের সেখানে রেখে চলে আসি। মাসুদকে না পেয়ে তার বাবা মো. রবিউল দর্জি (৫০) ২০০৮ সালের ১৪ আগস্ট মতলব উত্তর থানায় একটি জিডি করেন। অবশেষে ১৫ অক্টোবর সকাল সাড়ে ১০টায় মতলব উত্তরের গোয়াল ভাওর একটি ডোবায় কচুরিপানার নিচে মাসুদ রানার মরদেহ পাওয়া যায়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

দীর্ঘ তদন্তের পর তদন্তকারী কর্মকর্তা ২০০৯ সালের ৩০ মার্চ আদালতে আটজনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন। ৩৪ জন সাক্ষীর মধ্যে ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বিজ্ঞ জজ পাঁচজনের মৃত্যুদণ্ড ও তিনজনকে বেকসুর খালাস দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ