1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

কেন্দ্রীয় শহীদ মিনারের চারপাশে হকার ও ভাসমান দোকান নয়

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৮
  • ৫৭ Time View

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবসে (২১ ফেব্রুয়ারি) জননিরাপত্তার স্বার্থে কেন্দ্রীয় শহীদ মিনারের চারপাশের এলাকায় হকার ও ভাসমান দোকান বসতে দেয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) শহীদ মিনারের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। কমিশনার বলেন, ২০ তারিখ অর্থাৎ মঙ্গলবারের মধ্যে বর্তমানে যেসব ভাসমান দোকান রয়েছে সেগুলো উচ্ছেদ করা হবে।

২১ ফেব্রুয়ারির দিন শহীদ মিনার ও এর চারপাশের এলাকায় চার স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে বলে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, শহীদ মিনার ও এর চারপাশের এলাকায় সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। শহীদ মিনারের পাশে একটি অস্থায়ী কন্ট্রোল রুম করে ক্যামেরার ফুটেজগুলো রিয়েল টাইম মনিটরিং (তাৎক্ষণিক নজরদারি) করা হবে। আগের দিন পুরো এলাকা ডগ স্কোয়াড দিয়ে সুইপিং করা হবে। পোশাকের পাশাপাশি সাদা পোশাকের পুলিশের সদস্যরা নিরাপত্তা দেবে। শহীদ মিনারে আসা প্রতিটি ব্যক্তিকে আর্চওয়ে গেটের ভেতর দিয়ে যেতে হবে। মেটাল ডিটেক্টর দিয়েও তাদের দেহ তল্লাশি করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ