1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনামঃ
এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি নেতানিয়াহু ভালোভাবেই জানেন ‘আসল বস কে’: ট্রাম্প পেনাল্টিটা না হলে খেলার ফলাফল অন্যরকম হতো : প্যারাগুয়ে গোলরক্ষক ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে তিন হাজার সেন্ট পিটার্সবার্গের প্রধান তেল টার্মিনালে ইউক্রেনের ভয়াবহ হামলা আমরাও কুৎসিত ফুটবল খেলতে জানি: এমবাপ্পে আমির খানের বিয়ে আজ, নজর কাড়বে বর-কনের চার সন্তানের উপস্থিতি ড্রিবলিংয়ে রোনালদোকে টপকে গেলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা! ‘ইউএন-কপস’ সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস: ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি

পুলিশের ওপর হামলা সহ্য করা হবে না : প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০১৮
  • ৩৭ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত মঙ্গলবার রাজধানীতে পুলিশের ওপর হামলার তীব্র সমালোচনা করেছেন। তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ভবিষ্যতে এ ধরনের হামলা আর সহ্য করা হবে না।
তিনি বলেন, আইন-শৃংখলা বজায় রাখতে আইন প্রয়োগকারী সংস্থাগুলো শক্তিশালী ভূমিকা পালন করছে। এমনকি জনগণের জান-মাল রক্ষায় তারা জীবন উৎসর্গ করছে।
তিনি বলেন, ‘গতকালও পুলিশের ওপর ন্যক্কারজনক হামলার ঘটনা ঘটেছে। এ ধরনের জঘন্য ঘটনা আমরা ভবিষ্যতে সহ্য করবো না।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সন্ধ্যায় গণভবনে পুলিশের নতুন আইজিপি জাভেদ পাটোয়ারীকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেয়ার সময় এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং বিদায়ী আইজিপি এ কে এম শহীদুল হক উপস্থিত ছিলেন।
শেখ হাসিনা সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক নির্মূলে দেশবাসীর সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, ‘আমরা সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক নির্মূল করতে চাই। এ ব্যাপারে আমরা দেশবাসীর সহযোগিতা চাই।’
প্রধানমন্ত্রী বলেন, পুলিশ দেশে অনেক কঠিন দায়িত্ব পালন করেছে। আমরা চাই দেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকুক। দেশের উন্নয়ন যাতে অব্যাহত থাকে সে জন্য আমরা জনগণের সহযোগিতা কামনা করছি।
র‌্যাংক ব্যাজ পরিয়ে দেয়ার পর প্রধানমন্ত্রী নতুন আইজিপিকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ