1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

ফিরেই নেইমারের জোড়া গোল

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জানুয়ারি, ২০১৮
  • ৬৫ Time View

উরুর চোটে লিওঁর বিপক্ষে পিএসজির হয়ে আগে ম্যাচে মাঠে ছিলেন না নেইমার। দলের সেরা তারকা না থাকায় দলও হেরে যায়। তবে চোট কাটিয়ে মাঠে ফিরেই জোড়া গোল করলেন ব্রাজিলিয়ান এই তারকা। সঙ্গে কাভানি ও ডি মারিয়ার গোলে নিজেদের মাঠে মঁপেলিয়েকে ৪-০ গোলে হারিয়েছে পিএসজি।

নিজেদের মাঠে ম্যাচের শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে পিএসজি। এরই ধারাবাহিকতায় ম্যাচের ১১ মিনিটে দলকে লিড এনে দেন কাভানি। ডান দিক থেকে নেইমারের ছোট করে বাড়ানো পাস নিয়ন্ত্রণে নেওয়ার পর রাবিও বাড়ান কাভানিকে। বাঁ পায়ের প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন উরুগুয়ের এই ফরোয়ার্ড। এ গোলেই ইব্রাহিমোভিচকে টপকে পিএসজির হয়ে সর্বোচ্চ ১৫৭ গোল করার কীর্তি গড়েন কাভানি।

ম্যাচের ৪০ মিনিটে ড্রাক্সলারের শট ডি বক্সের ভেতরে পেদ্রো মেন্ডিসের হাতে লাগলে পেনাল্টি পায় পিএসজি। স্পট কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন চোট কাটিয়ে ফেরা নেইমার।

ম্যাচের ৭০ মিনিটে হাভিয়ের পাস্তোরের বাড়ানো বলে জয় নিয়ন্ত্রণে নিয়ে ব্যবধান ৩-০ করেন আর্জেন্টাইন মিডফিল্ডার ডি মারিয়া। আর ৮২ মিনিটে নেইমার নিজের দ্বিতীয় গোল করলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে প্যারিস সেন্ট জার্মেই। এ জয়ে ২৩ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ