1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
ঘূর্ণিঝড় ‘অর্ণব’ : আগামী ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে কফির দাওয়াত দিয়ে জয়া বললেন—‘বিলটা নিজের, সঙ্গটা আমার’ আনচেলত্তির দল ঘোষণা নিয়ে বার্সায় দুশ্চিন্তা, কারণ রাফিনিয়া একদিনের ব্যবধানে বিশ্ববাজারে ফের কমল জ্বালানির দাম গ্যাবনকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করলেন আইসিটি মন্ত্রী পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক

সব বিচারকদের ল্যাপটপ সরবরাহে চাহিদাপত্র চাওয়া হয়েছে

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জানুয়ারি, ২০১৮
  • ৫৩ Time View

বিচার বিভাগের ডিজিটাইজেশনের লক্ষ্যে বিচার বিভাগীয় কর্মকর্তাদের ল্যাপটপ কম্পিউটার সরবরাহে চাহিদাপত্র চাওয়া হয়েছে।
সারাদেশে কর্মরত সকল বিচারকদের মাঝে ল্যাপটপ বিতরণের জন্য ফরম প্রাপ্তির তিন দিনের মধ্যে চাহিদাপত্র চেয়ে একটি স্মারক পাঠানো হয়েছে।
সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মোহাম্মদ নজরুল ইসলাম স্বাক্ষতির এ সংক্রান্ত স্মারকে বলা হয়, সারাদেশে কর্মরত সব বিচার বিভাগীয় কর্মকর্তার মাঝে সুষ্ঠুভাবে ল্যাপটপ কম্পিউটার বিতরণের লক্ষ্যে দেশের প্রতিটি জেলা/মহানগরে অবস্থিত জেলা জজ আদালত/সমপর্যায়ের বিচারিক আদালত, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বা অন্য কোনও প্রতিষ্ঠানে কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তাদের নামে চাহিদাপত্র পাওয়া একান্ত আবশ্যক।
এমতাবস্থায়, বিচার বিভাগীয় কর্মকর্তাগণের নামের তালিকা (চাহিদা পত্র) স্মারকে সংযুক্ত ফরম অনুসারে পত্র প্রাপ্তির তিন কার্য দিবসের মধ্যে স্ব-স্ব নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ কর্তৃক ডাকযোগে এবং আবশ্যিকভাবে সফট কপি ই-মেইল ঠিকানায় প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’
উল্লেখ্য, যে সকল বিচার বিভাগীয় কর্মকর্তা বর্তমানে সাময়িক বরখাস্ত/মাতৃত্বকালীন ছুটি/দুই মাসের অধিক অর্জিত ছুটি/শিক্ষা ছুটিতে আছেন তাদের নাম চাহিদাপত্রে উল্লেখ করা যাবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ