1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

পর্তুগালের উত্তরাঞ্চলে অগ্নিকান্ডে অন্তত ৮ জনের মৃত্যু, আহত অর্ধশতাধিক

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জানুয়ারি, ২০১৮
  • ৪৩ Time View

পর্তুগালের উত্তরাঞ্চলে একটি দোতলা ভবনে শনিবার রাতে এক ভয়াবহ অগ্নিকান্ডে অন্তত আট জন মারা গেছে। এছাড়াও এই ঘটনায় আরো অর্ধশতাধিক আহত হয়েছে। স্থানীয় গণমাধ্যমে একথা বলা হয়েছে।
স্থানীয় সময় রাত ৯টার দিকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। একটি বয়লার বিস্ফোরিত হয়ে তা থেকে আগুন ছড়িয়ে পড়ে। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।
বিস্ফোরণের সময় সেখানে একটি নৈশ্য ভোজের অনুষ্ঠান চলছিল।
ভবনটি রাজধানী লিসবন থেকে ২৫০ কিলোমিটার উত্তরে অবস্থিত ভিলা নোভা ডা রাইনহা শহরে অবস্থিত।
জাতীয় বেসামরিক নিরাপত্তা কর্তৃপক্ষ আগুন নেভাতে ১৪৮ জন দমকল কর্মী ও ৬৭টি অগ্নিনির্বাপনকারী গাড়ি পাঠায়। প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নেভানো সম্ভব হয়।
আহতদের মধ্যে কয়েকজন গুরতরভাবে পুড়ে গেছে। তাদের উদ্ধার করে হেলিকপ্টারের মাধ্যমে হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ