1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

রাষ্ট্রপতি আগামীকাল নোয়াখালীর স্বর্ণদ্বীপে যাবেন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ জানুয়ারি, ২০১৮
  • ৬৪ Time View

রাষ্ট্রপতি আবদুল হামিদ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে এবং ৩৩ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় পরিচালিত ম্যানুভার অনুশীলন ২০১৭-১৮ মহড়া পরিদর্শন উপলক্ষে আগামীকাল নোয়াখালীর হাতিয়া উপজেলার স্বর্ণদ্বীপ সফরে যাবেন।
রাষ্ট্রপতির আগমন উপলক্ষে স্বর্ণদ্বীপে ব্যাপক সাজসজ্জা ও প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
স্বর্ণদ্বীপে পৌঁছার পর সেনাবাহিনী প্রধান আবু বেলাল মোঃ শফিউল হক রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানাবেন।
রাষ্ট্রপতি আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে মহড়া পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।
এছাড়া রাষ্ট্রপতি স্বর্ণদ্বীপে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, সেনাবাহিনী কর্তৃক তৈরি বিদেশী নারিকেল বাগান, ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালের নির্মাণ কাজ ও সামরিক বাহিনীর ডেইরী ফার্ম পরিদর্শন করবেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন টেলিফোনে বাসস’কে জানান, একই দিন বিকেলে আবদুল হামিদ ঢাকায় ফিরবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ