1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

তীব্র শীতে আগুন পোহাতে গিয়ে শ্রমিক দগ্ধ

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ জানুয়ারি, ২০১৮
  • ৬৬ Time View

প্রচণ্ড শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে যমুনা নদীর তীরবর্তী সিরাজগঞ্জ জেলায় নিম্ন আয়ের মানুষ। ঠান্ডাজনিত রোগ সর্দি, কাশি শ্বাসকষ্ট ও ডায়ারিয়াসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। প্রতিদিন বেড়েই চলছে সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকগুলোতে ঠান্ডাজনিত রোগীদের ভিড়। কোথাও কোথাও সরকারি উদ্যোগে কম্বল বিতরণ করা হলেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম।

এদিকে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রোববার রাত ৮টার দিকে উপজেলার ওলিপুর বাজারে প্রচণ্ড শীতে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে গিয়ে ডাবলু সেখ (৩২) নামে এক ট্রলি শ্রমিক দগ্ধ হয়েছেন। আশঙ্কজনক অবস্থায় তাকে উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তীব্র শীতের কারণে বিভিন্ন স্থানে রিকশা-ভ্যান চালকসহ নিম্ন আয়ের মানুষগুলোকে হাত গুটিয়ে চুপ চাপ বসে থাকতে দেখা গেছে। আবার অনেকে সারিবদ্ধ হয়ে রাস্তার মোড়ে মোড়ে বাঁশ, কাঠ ও খড়কুটো দিয়ে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। শীতে কাতর হয়ে অনেককে ঘর থেকে বের হতে পারছে না। প্রচণ্ড ঠান্ডায় খেত-খামারেও কাজে যেতে পারছেন না খেটে খাওয়া দিনমজুর ও কৃষকরা। প্রচন্ড শীত আর ঘন কুয়াশায় সড়ক-মহাসড়কে চলাচল করা যানবাহনগুলোকে দিনের বেলাতেও হেড লাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।

সিরাজগঞ্জ রেলওয়ে স্টেশনে শুয়ে থাকা ভিক্ষুক জোসনা, আয়েশা ও ছখিতন বেওয়া বলেন, আমরা স্টেশনে অনেক দিন হলো ভিক্ষা করি। আমরা বুড়ো মানুষ কাজ করতে পারি না। আইজ দুই দিন ওইলো কামে (ভিক্ষা) যাইতে পারছি না হিতের (শীত) লাইগ্যা। এই রহম হিত (শীত) থাকলে কি কইরা কামে যামু।

বয়োবৃদ্ধ রিকশা চালক সুজাবত আলী, আলহাজ্ব ও সোবাহান বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত কামে আসি নাই। ভেবে ছিলাম রোদ উঠবে, কিন্তু রোদের কোনো দেখা নাই। সামনে আমার কিস্তি আছে। তাই গাড়ি নিয়া বাহির হইছি। কিন্তু তীব্র শীতে আর থাকতে পারছি না। বয়স হয়েছে তাই শীতে আর কাম করতে পারি না।

ফুটপাতের পুরাতন কাপড় বিক্রেতা মানব শেখ বলেন, দুইদিন হল শীতের তীব্রতা বেড়েছে। কেনাবেচা খুব ভালো। গত দুই সপ্তাহের এ রকম বিক্রি করতে পারি নাই। বিগত ১০ বছরের তুলনায় এবারেই বেশি শীত পড়ছে। এ কারণে আমাদের বেচাকেনা ভালো হচ্ছে। আশা করি আরও ভালো হবে।

ট্রাকচালক আরমান আলী বলেন, প্রচণ্ড শীত তারপর আবার ঘন কুয়াশায় রাস্তা দেখা যাচ্ছে না। সামনে থেকে কোনো খেয়াল করা যায় না। মাঝে মাঝে গাড়ি সাইড করে রাখতে হচ্ছে। এতো কুয়াশার মধ্যে দুর্ঘটনার সম্ভাবনা বেশি থাকে। তারপরও খাদ্য নিয়ে গন্তব্যস্থলে যেতে হচ্ছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, প্রচণ্ড শীত আর ঘনকুয়াশায় সড়ক-মহাসড়কে চলাচল করা যানবাহনগুলো দিনের বেলাতেও হেড লাইট ও কুয়াশা লাইট এবং এন্টিগেটর লাইট জ্বালিয়ে চলছে। ঘন কুয়াশার কারণে কোনো কোনো সময় রাস্তার দিক নির্ণয় করতে বিপাকে পড়ছে চালকরা।

সিরাজগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আকরামুজ্জামান জানান, তীব্র শীতে শিশুদের নিউমোনিয়া, ভাইরাল ডায়রিয়া, শ্বাসকষ্ট, অ্যাজমাসহ বিভিন্ন রোগ বাড়ছে। গত কয়েকদিনে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঠান্ডাজনিত রোগীর সংখ্যাই বেশি। এজন্য চিকিৎসাসেবার পাশাপাশি সবাইকে সতর্ক থাকতে পরামর্শ দেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ