1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিশ্বকাপ খেলা দেখতে যাওয়ার পথে আর্জেন্টিনা সমর্থকদের ওপর গুলি, আহত ৪ সুইজারল্যান্ড সফর বাতিল করলেন জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলকে সতর্ক করে ভ্যান্স বললেন ‘আমরা ছাড়া তোমাদের আর কেউ নেই’ ডিপফেক বিতর্কে গুগল-মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি আনোয়ারায় দেশের প্রথম ফ্রি ট্রেড জোনের অনুমোদন নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান

বিরোধ মিটাতে জার্মান ও তুরস্কের শীর্ষ কূটনীতিকের বৈঠক

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ জানুয়ারি, ২০১৮
  • ৫৬ Time View

বার্লিন ও আঙ্কারার মধ্যে সৃষ্ট সংকট নিরসন প্রচেষ্টার অংশ হিসেবে আলোচনার জন্য জার্মানির পররাষ্ট্রমন্ত্রী সিগমার গ্যাব্রিয়েল শনিবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মাভলুৎ কাভুসোগ্লুকে আমন্ত্রণ জানিয়েছেন। খবর এএফপি’র।
সম্প্রতি ন্যাটোর অংশীদার এ দু’দেশের মধ্যে সম্পর্কের চরম অবনতি ঘটেছে। বিশেষ করে ২০১৬ সালে তুরস্কের ব্যর্থ সামরিক অভ্যুত্থান এবং এর পরবর্তীতে চালানো দমনপীড়নের পর থেকেই তাদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটতে থাকে। কেননা, তুরস্কে সামরিক দমনপীড়ন চলার সময় দ্বৈত নাগরিকত্ব রয়েছে এমন অনেক জার্মান নাগরিকসহ হাজার হাজার লোককে গ্রেফতার করা হয়।
এর ধারাবাহিকতায় জার্মানি গত বছর তাদের দেশের বিনিয়োগকারী ও পর্যটকদের তুরস্ককে এড়িয়ে চলার পরামর্শ দেয়।
এদিকে আঙ্কারা সাম্প্রতিক সময়ে আকস্মিকভাবে ইঙ্গিত দিয়েছে যে ইউরোপীয় ইউনিয়ন ও জার্মানির সাথে নতুন করে উষ্ণ সম্পর্ক গড়ে তুলতে চায়। যুক্তরাষ্ট্র, ইসরাইল ও উপসাগরীয় কিছু দেশের সাথে তাদের উত্তেজনাপূর্ণ সম্পর্ক বিরাজ করার সময় তারা এমন ইঙ্গিত দেয়।
গত মাসে প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগান ঘোষণা দেন যে তুরস্ক অবশ্যই তাদের শত্রুর সংখ্যা হ্রাস করে বন্ধুর সংখ্যা বাড়াবে। এর এ লক্ষ্যেই তিনি শুক্রবার প্যারিসে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর সঙ্গে সাক্ষাত করেন।
শনিবারের একান্ত আলোচনার কথা উল্লেখ করে গাব্রিয়েল তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীকে তার নিজ শহর গসলারে আমন্ত্রণ জানান। এরআগে গত নভেম্বরে এ দুই পররাষ্ট্রমন্ত্রী কাভুসোগ্লুর নিজ অঞ্চল আন্তালিয়ায় সাক্ষাত করেছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ