1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনামঃ
অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ প্রতিনিধি দল এক কিস্তির অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা সিলেট টেস্টে মুমিনুলের বদলি কে, জানাল বিসিবি মুক্তির আগেই নতুন রেকর্ড গড়েছে সিনেমা ‘কিং’ বৃষ্টির সঙ্গে বাংলাদেশকে নিয়ে খেলছে ওয়েস্ট ইন্ডিজও দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ করতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে ঢাকা, তলানিতে বরিশাল বেতন বৃদ্ধির দাবিতে ফের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ শ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ-সংঘর্ষে ১০ শিল্পপুলিশসহ অর্ধশতাধিক পোশাকশ্রমিক আহত

‘বিশ্বব্যাংক ক্লিয়ারেন্স না দিলে সরকার অন্য দেশের সঙ্গে চুক্তি করবে’

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০১২
  • ২০২ Time View

‘নির্দিষ্ট সময়ের মধ্যে বিশ্বব্যাংক যদি ক্লিয়ারেন্স না দেয় তাহলে সরকার অন্য কোনো দেশের সঙ্গে চুক্তি করবে’ বলে মন্তব্য করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘পদ্মা সেতুর ৮৫ থেকে ৯০ শতাংশ প্রস্তুতিমূলক অবকাঠামোর কাজ সরকার শেষ করতে চায় বর্তমান মেয়াদেই ।’

শুক্রবার দুপুরে নোয়াখালী জেলার কবিরহাট থানার নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জ’র ডিআইজি মো. নওশের আলী, নোয়াখালী জেলা প্রশাসক মো. সিরাজুল ইসলাম, পুলিশ সুপার হারুন উর রশীদ হাজারী প্রমুখ।

ওবায়দুল কাদের বলেন, ‘বিরোধী দল আন্দোলন করবেই। সরকার তাদের জবাব দেবে উন্নয়নের মাধ্যমে। পাল্টা কর্মসূচির মাধ্যমে নয় ।’

তিনি বিরোধী দলের উদ্দেশে বলেন, ‘আপনাদের নিয়ে আমরা মাঠে খেলতে চাই না।’

তিনি আরো বলেন, ‘দেশের মন্ত্রীরা যদি কোনো জনসভায় গিয়ে তিন ঘণ্টা সময় থাকেন, তাহলে কাজ করবেন কখন। আমি কখনও জনসভায় গিয়ে এভাবে সময় নষ্ট করতে রাজি নই।’

তিনি পুলিশ বাহিনীর উদ্দেশে বলেন, ‘আপনারা মন্ত্রীদের প্রটোকল দেওয়ার জন্য এত সময় দেবেন না। এর চেয়ে দেশের জন্য কাজ করুন।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ