1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘অর্ণব’, বাংলাদেশে কেমন প্রভাব পড়বে? রাতের মধ্যে দেশের যে ৬ জেলায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ‘ডিজিটাল খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের’ মুশফিক-লিটনকে নিয়ে শঙ্কার পর স্বস্তি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নয়, শান্তর চোখ এখন কেবল মিরপুর টেস্টে জাপানের কিংবদন্তি মাঙ্গা শিল্পী তেৎসুয়া চিবা মারা গেছেন অভিষেক-সূর্যবংশীর তাণ্ডবে পাওয়ার প্লেতে বিশ্বরেকর্ড, ভারতের তিনে তিন সৌদিয়ার ঢাকা-রিয়াদ ফ্লাইট চালু হতে পারে বুধবার

৫ এপ্রিল পূর্ণাঙ্গ সম্প্রচারে আসছে যমুনা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০১৪
  • ১৩০ Time View

jamuna24অবশেষে আগামী ৫ এপ্রিল পূর্ণাঙ্গ সম্প্রচারে আসছে যমুনা টেলিভিশন। গতকাল সোমবার অনুষ্ঠিত এক সভায় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

চ্যানেল সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, চলতি মাসেই সম্প্রচারে আসার ইচ্ছে ছিল চানেলটির চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের। তিনি তার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট সবাইকে জানিয়েও দিয়েছিলেন। কিন্ত, খুঁটিনাটি নানা কারণে এখনও চ্যানেলটি সম্প্রচার উপযোগী নয় বলেই জানিয়েছে একাধিক সূত্র। তাছাড়া দেশে এখন টি-২০ বিশ্বকাপ চলছে। সবাই এখন এই টুর্নামেন্ট নিয়ে ব্যস্ত। এ সময় চ্যানেল সম্প্রচারে এলে দর্শক মনোযোগ পাওয়া যাবে না- কর্তৃপক্ষ তা বোঝানোর পর পূর্ণাঙ্গ সম্প্রচারের সময় বদল করা হয়েছে।

৫ এপ্রিল সম্প্রচার শুরু হলে যমুনা টি-২০ বিশ্বকাপ ফাইনালের আগের দিন সম্প্রচারে আসছে।  সামনে রয়েছে বাংলা নববর্ষ। এ দু’টি ইভেন্ট চ্যানেলটি অন্য সবার চেয়ে ভালোভাবে তুলে ধরার চেষ্টা করছে।

যমুনার উপদেষ্টা হিসেবে রয়েছেন সায়মন ড্রিং। নির্বাহী পরিচালক (অপারেশন)-এর দায়িত্বে রয়েছেন বিলাল আমান খান। বার্তা ও অনুষ্ঠান প্রধান হিসেবে রয়েছেন যথাক্রমে জাকারিয়া কাজল ও সুপন রায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ