1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন পণ্যমূল্যের ঊর্ধ্বগতি, বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাহীনতা আরও বাড়ার আশঙ্কা পল্টন হত্যাকাণ্ডের মামলা পুনরুজ্জীবিত করে হাসিনাসহ জড়িতদের বিচারের দাবি জামায়াতের

৩ নভেম্বরের হত্যাকাণ্ড পঁচাত্তরের ষড়যন্ত্রের ধারাবাহিকতা : কাদের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০
  • ৪৪ Time View

পঁচাত্তরের ষড়যন্ত্রের ধারাবাহিকতায় হয়েছিল ৩ নভেম্বরের হত্যাকাণ্ড মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সন্ত্রাস, মৌলবাদ ও জঙ্গিবাদের বৃষবৃক্ষ সমূলে উৎপাটন করে সোনার বাংলা প্রতিষ্ঠা করাই হবে আওয়ামী লীগ সরকারের মূল লক্ষ্য।

আজ আজ মঙ্গলবার সকালে জেলহত্যা দিবসে রাজধানী ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি এক কথা বলেন।

সকাল ৮টায় দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর পর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।

এ সময় ওবায়দুল কাদের বলেন, একটি বিদেশি দূতাবাসের ইন্ধনে ষড়যন্ত্রমূলকভাবে জাতীয় নেতাদের হত্যা করা হয়। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারের মাধ্যমে এসব ষড়যন্ত্রের অনেকটাই জাতি জানতে পেরেছে। তবে ৩ নভেম্বর থেকে ৭ নভেম্বরের ঘটনা প্রবাহ কী তা উদ্ঘাটন করে জাতির সম্মুখে তুলে ধরার তাগিদ দেন তিনি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জাতীয় নেতাদের হত্যা করে সেদিন তারা আমাদের নেতৃত্বশূন্য করতে চেয়েছিল। ৩ নভেম্বর থেকে ৭ নভেম্বর কেন জেনারেল খালেদ মোশাররফ, কর্নেল হুদা, কর্নেল হায়দারসহ অসংখ্য সেনাবাহিনীর অফিসারকে, জওয়ানকে সেদিন সিপাহি জনতার বিপ্লবের নামে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল, তার অনেক রহস্য এখনো উন্মোচন হয়নি। ইতিহাসে সত্যের স্বার্থে এবং আগামী প্রজন্মকে সব বিষয়ে জানাতে আমাদের এ বিষয়টি উদঘাটন করে বের করা দরকার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ