1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডকে দুই প্রস্তাব দিল বাংলাদেশ রাবিতে সার্বভৌমত্ব, মানবতা ও আইন বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু এবার একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড ‘ইবলিশ চত্বর’: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাঠের এই অদ্ভুত নামের গল্প জানেন? ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৪ আন্তর্জাতিক তায়কোয়ানডো প্রতিযোগিতায় অংশ নিতে নেপাল যাচ্ছেন রাবির পাঁচ শিক্ষার্থী বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও তুরস্কের সঙ্গে বাণিজ্য ২ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ ৩০ নভেম্বর থেকে যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসা আবেদনে ব্যাংক হিসাবে আরও বেশি অর্থ দেখাতে হবে নিজ দলের নেতা-কর্মীদের সঙ্গেও বেইমানি করেছে বিএনপি: আসিফ মাহমুদ

২৮, ২৯ ও ৩০ এপ্রিল সারাদেশে ১৪ দলের গণসংযোগ ও সমাবেশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০১৪
  • ১৫৫ Time View

14-dal20131021215234বিএনপি-জামায়াতের চক্রান্তের বিরুদ্ধে জনমত গড়ে তোলার লক্ষ্যে সারাদেশে ২৮ থেকে ৩০ এপ্রিল তিনদিন গণসংযোগ ও সমাবেশ করবে কেন্দ্রীয় ১৪ দল।
আজ বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় ১৪ দলের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মোহাম্মদ নাসিম বলেন, একাত্তরের ঘাতকদের বিচারের পক্ষে জনমত গড়ে তোলার লক্ষ্যেই দেশব্যাপী গণসংযোগ ও সমাবেশ করা হবে। এরই অংশ হিসাবে ১৪ দলের নেতৃবৃন্দ তিনটি টিমে ভাগ হয়ে আগামী ২৮, ২৯ ও ৩০ এপ্রিল সারাদেশে গণসংযোগ ও সমাবেশ করবেন।
‘জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি’ বেগম জিয়া ও তারেক রহমানের এই বক্তব্যের জবাবে ১৪ দলের মুখপাত্র বলেন, বেগম খালেদা জিয়া ও তার পুত্র তারেক রহমানের এ বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার শামিল। এ ধরনের বক্তব্যের জন্য তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সরকারের প্রতি অনুরোধ জানান তিনি।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী বলেন, দেশি-বিদেশী চক্রকে সঙ্গে নিয়ে বেগম জিয়া একটি অগণতান্ত্রিক সরকারকে ক্ষমতায় বসাতে নতুন করে চক্রান্ত করছে। চন্দ্র ও সূর্য যেমন সত্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা এবং দেশের প্রথম রাষ্ট্রপতি -এটা সত্য। তারা মিথ্যার বেসাতি নিয়ে মাঠে নেমেছে। আমরা ১৪ দল, চরম ঘৃণার সঙ্গে তাদের এ বক্তব্যের প্রতিবাদ জানাচ্ছি। যারা এ কাজটি করছে তারা বারবার ঘৃণিত হবেন।
মোহাম্মদ নাসিম বলেন, সাম্প্রতিককালে বেগম জিয়া, তার পুত্র ও বিএনপি নেতারা অযাচিতভাবে একটি নতুন উক্তি করেছেন, যা বাংলাদেশের মানুষকে আহত করেছে। খালেদা জিয়া যা বলেছেন, তা একটি ছোট্ট শিশুও বিশ্বাস করবে না। ২৬ মার্চ স্বাধীনতা দিবসে যখন দেশে লাখো কণ্ঠে সোনার বাংলা উচ্চারিত হয়েছে, সেই মুহুর্তে পরাজিত শক্তি নতুন ষড়যন্ত্র শুরু করেছে।
তিনি বলেন, যখন আমরা দেশে গণতান্ত্রিক ধারাকে এগিয়ে নিচ্ছি, তখন নতুন চক্রান্ত শুরু হয়েছে। গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করার জন্য চেষ্টা হচ্ছে।
আওয়ামী লীগের এ নেতা বলেন, বিএনপি নেত্রীকে বলি জামায়াতকে নিয়ে অনেক খেলেছেন, এখন শান্ত হন। গণতান্ত্রিক আচরণ করুন। আমরাও আপনাদের সাথে গণতান্ত্রিক আচরণ করবো।
এসময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক ও ডা. দীপু মণি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও খালিদ মাহমুদ চৌধুরী, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দীলিপ বড়–য়া, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, গণতšী¿ পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম, কমিউনিস্ট কেন্দ্রের আহবায়ক ড. ওয়াজেদুল ইসলাম খান, ন্যাপের ইসমাইল হোসেন, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট আফজাল হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য সুজিত রায় নন্দী প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ