1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন পণ্যমূল্যের ঊর্ধ্বগতি, বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাহীনতা আরও বাড়ার আশঙ্কা

২৮ বছর পর জর্জিয়ায় ডেমোক্র্যাট প্রার্থীর জয়

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২০
  • ৫৬ Time View

মার্কিন নির্বাচনে রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত জর্জিয়ায় ২৮ বছর পর জয়ে পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।

এই অঙ্গরাজ্যে জয়ের মধ্যে দিয়ে জো বাইডেন পেলেন মোট ৩০৬টি ইলেক্টোরাল ভোট। অপরদিকে, নর্থ ক্যারোলিনায় জয়ী হয়ে ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৩২টি। খবর দ্য নিউ ইয়র্ক টাইমসের।

এর আগে, জর্জিয়ায় সর্বশেষ ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে বিল ক্লিনটন জয়লাভ করেছিলেন। এরপর দীর্ঘ প্রায় তিন দশক ধরে এই অঙ্গরাজ্যটি রিপাবলিকানদের দখলে ছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের শেষ দুটি রাজ্য জর্জিয়া এবং নর্থ ক্যারোলিনায় পুনরায় ভোট গণনা স্থানীয় সময় শুক্রবার বিকেলে শেষ হয়েছে। সেখানে জর্জিয়ায় জিতেছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। আর নর্থ ক্যারোলিনায় জিতেছেন ডোনাল্ড ট্রাম্প।

জর্জিয়া এবং নর্থ ক্যারোলিনার মধ্য দিয়ে বহুল প্রতিক্ষীত মার্কিন নির্বাচনে সবগুলো রাজ্যের ভোট গণনা ও ফল ঘোষণা শেষ হলো।
২০১৬ সালের নির্বাচনে ট্রাম্প ৩০৪ ইলেক্টোরাল ভোট পেয়েছিলেন। এবার বাইডেন পেলেন তার চেয়ে ২ ভোট বেশি।

অবশ্য গেল শনিবারই বাইডেন নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজনীয় ২৭০ ইলেকটোরাল ভোট পেয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। যদিও ট্রাম্প এখনো তার পরাজয় স্বীকার করেননি।

তবে বিশ্বের অন্যান্য দেশ ও নেতারা বাইডেনকে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিতে শুরু করেছে। সবশেষ চীন শুক্রবার বাইডেনকে অভিনন্দন জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ