1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন পণ্যমূল্যের ঊর্ধ্বগতি, বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাহীনতা আরও বাড়ার আশঙ্কা পল্টন হত্যাকাণ্ডের মামলা পুনরুজ্জীবিত করে হাসিনাসহ জড়িতদের বিচারের দাবি জামায়াতের

১১৪ যুদ্ধবিমান কিনবে ভারত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ জুন, ২০২২
  • ৫৫ Time View

ভারতের মাটিতে ভারতীয় সংস্থার বানানো যুদ্ধবিমান ব্যবহার করবে ভারতীয় বিমানবাহিনী। এ লক্ষ্যে শিগগিরই ১১৪টি যুদ্ধ বিমান কিনতে যাচ্ছে বিমানবাহিনী। এর মধ্যে ৯৬টিই তৈরি করা হবে ভারতে। বাকি ১৮টি বিদেশি বিক্রেতাদের কাছ থেকে আমদানি করবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাবনা প্রসূত ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পকে মাথায় রেখে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার (১২ জুন) এক প্রতিবেদনে জানায়, বিদেশি সংস্থাগুলো ভারতে বা ভারতের সংলগ্ন তৃতীয় বিশ্বের দেশগুলোতে যে পণ্য বিক্রি করে, তা ভারতের মাটিতে, ভারতীয় শ্রমিকদের সাহায্য নিয়ে এবং ভারতীয় সংস্থার সঙ্গে হাত মিলিয়ে বানানোর বিষয়ে দীর্ঘদিন ধরে উৎসাহ জোগাচ্ছে কেন্দ্র। বিমানবাহিনীর যুদ্ধবিমান সেই ক্ষেত্রে বড় সুযোগ করে দিলো।

খবরে বলা হয়, ভারতের বিমানবাহিনী ১১৪টি মাল্টিরোল অর্থাৎ বহুভূমিকা সম্পন্ন যুদ্ধবিমান কিনতে চলেছে। তবে যারা এই বিমান তৈরি করবে তাদের সামনে শর্ত রাখা হয়েছে ৯৬টি বিমান ভারতের মাটিতেই বানানোর।

এ বিষয়ে বিদেশি সংস্থাগুলোর সঙ্গে ইতিমধ্যেই এক দফা আলোচনা হয়েছে দেশটির বিমানবাহিনীর। জানা গেছে, প্রথমে ৩৬টি বিমান ভারতে বানানো হবে। যার দাম আংশিক ভারতীয় মুদ্রায় এবং আংশিক বিদেশিমূদ্রায় মেটাবে ভারত। বাকি ৬০টি বিমান তৈরির দায়িত্বে মূলত থাকবে ভারতীয় সংস্থাগুলোই। খুব দ্রুত ভারতীয় বিমানবাহিনীর ডাকা টেন্ডারে অংশ নিতে চলেছে বোয়িং, লকহিড মার্টিন, সাব, মিগ, ইরকুট, দাসোর মতো বিদেশি যুদ্ধবিমান প্রস্তুতকারী সংস্থা।
খবর আনন্দবাজার

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ