1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন পণ্যমূল্যের ঊর্ধ্বগতি, বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাহীনতা আরও বাড়ার আশঙ্কা

১০ কোটি বছর আগের পোকা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ জানুয়ারি, ২০১৭
  • ১২৬ Time View

১০ কোটি বছর আগের পোকা। মাথাটি দেখতে অনেকটা ত্রিভূজ আকৃৃতি। মাথার দুই পাশ থেকে বেরিয়ে আসছে খুব বড় বড় দুটি চোখ। তিন শুঁড় যুক্তাকার পোকাটি। সাধারণত ডিসকভারিতে এ ধরনের পোকা দেখানো হয়। দেশে এমন পোকার সন্ধান আগে পাওয়া যায়নি।

মিয়ানমারের হুকুয়াং উপত্যকার খনি এলাকার ঘন জঙ্গলে গাছের বাকলের ভেতর সন্ধান মেলে তিনমাথা এ পোকার। কোনো প্রকার ডানা ছাড়ায় গাছের বাকলের ভেতর দেখা যায় এ পোকাকে। মূলত গাছের ছাল বা কাণ্ডের ফাটলের মধ্যেই থাকে।

পৃথিবীতে এখন পর্যন্ত যে ১০ লাখ প্রজাতির পোকার অস্তিত্বের প্রমাণ মিলেছে, আর তাদের যে ৩১টি গোত্র রয়েছে, তার একটিরও সঙ্গে চেহারা, চরিত্র, গোত্র বা বংশপরম্পরায় মেলে না এ প্রজাতির পোকাটির। এ পোকার জন্য একেবারে নতুন একটি গোত্র বা শ্রেণি বাছাই করেছেন বিজ্ঞানীরা। বৈজ্ঞানিক নাম ‘এথিওকেয়ারনোডিয়া’।

যুক্তরাষ্ট্রের অরেগন স্টেট ইউনিভার্সিটির পতঙ্গবিদ্যার ইমেরিটাস অধ্যাপক জর্জ পয়েনারের নেতৃত্বে একদল গবেষক এ পোকার সন্ধান পেয়েছেন। তাঁদের গবেষণাপত্রটি বিজ্ঞানবিষয়ক সাময়িকী ‘ক্রেটাশিয়াস রিসার্চ’-এ প্রকাশিত হয়েছে। থাকার জায়গা বা খাদ্যের অভাবেই ১০ কোটি বছর আগে এই বিরল গোত্র ও প্রজাতির পোকারা বিলুপ্ত হয়ে যায় বলে গবেষকরা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ