1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন পণ্যমূল্যের ঊর্ধ্বগতি, বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাহীনতা আরও বাড়ার আশঙ্কা পল্টন হত্যাকাণ্ডের মামলা পুনরুজ্জীবিত করে হাসিনাসহ জড়িতদের বিচারের দাবি জামায়াতের

হজে যেতে পারবেন আরও ২ হাজার ৪১৫ বাংলাদেশি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ৫৩ Time View

এবার বাংলাদেশ থেকে হজে যেতে পারবেন আরও ২ হাজার ৪১৫ জন। সৌদি আরব সরকার কোটা বাড়ানোর মাধ্যমে বাংলাদেশের আরও ২ হাজার ৪১৫ জনকে হজ পালন করার অনুমতি দিয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীনের বুধবার (২২ জুন) স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, এবার হজ মৌসুমের জন্য রাজকীয় সৌদি সরকারের বাংলাদেশের জন্য বরাদ্দ করা অতিরিক্ত ২৪১৫ জন হজযাত্রীর কোটা বাংলাদেশ সরকার গ্রহণ করেছে। বরাদ্দ প্রাপ্ত অতিরিক্ত ২৪১৫ হজযাত্রী কোটার মধ্যে সরকারি ব্যবস্থাপনার জন্য ১১৫ জন। আর বেসরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৩০০ জন কোটা নির্ধারণ করা হয়েছে। পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ করা হলো।

বিষয়টি নিশ্চিত করেছেন হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সভাপতি এম শাহাদাত হোসেন তসলিম। তিনি বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী এ বছর সরকারি ও বেসরকারি মিলে মোট ৫৭ হাজার ৫৮৫ জন হজে যাওয়ার কথা ছিল। সরকার তার সঙ্গে নতুন করে আরও ২ হাজার ৪১৫ জনকে হজ করার সুযোগ দিয়েছে। সব মিলিয়ে এই বছর মোট ৬০ হাজার বাংলাদেশি হজ করার সুযোগে পাচ্ছেন।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই হজ হতে পারে। এবছরের হজযাত্রীদের মধ্যে ৪ হাজার ১৫৫ জন সরকারি হজ ব্যবস্থাপনায় এবং বাকিরা বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে হজ পালন করবেন।

গত ৫ জুন থেকে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে হজযাত্রীরা যাত্রা শুরু করেছেন। বুধবার (২২ জুন) পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৩১ হাজার ৫৩৯ জন হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩৮৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ২৮ হাজার ১৫৪ জন হজ পালনে গেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ