1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডকে দুই প্রস্তাব দিল বাংলাদেশ রাবিতে সার্বভৌমত্ব, মানবতা ও আইন বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু এবার একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড ‘ইবলিশ চত্বর’: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাঠের এই অদ্ভুত নামের গল্প জানেন? ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৪ আন্তর্জাতিক তায়কোয়ানডো প্রতিযোগিতায় অংশ নিতে নেপাল যাচ্ছেন রাবির পাঁচ শিক্ষার্থী বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও তুরস্কের সঙ্গে বাণিজ্য ২ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ ৩০ নভেম্বর থেকে যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসা আবেদনে ব্যাংক হিসাবে আরও বেশি অর্থ দেখাতে হবে নিজ দলের নেতা-কর্মীদের সঙ্গেও বেইমানি করেছে বিএনপি: আসিফ মাহমুদ

স্বাধীনতাবিরোধী অপশক্তি আবারও ষড়যন্ত্র করছে : তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ৮৯ Time View

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে স্বাধীনতার পাঁচ দশকেরও পরে স্বাধীনতাবিরোধী অপশক্তি আজকে আবারও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা বিদেশিদের কাছে দেশ সম্পর্কে নানা ধরনের ভুল তথ্য দিচ্ছে। দেশে-বিদেশে তারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
আজ শুক্রবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন হাছান মাহমুদ।
তিনি বলেন, যারা আমাদের মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল, যারা আমাদের মুক্তিকামী মানুষের বিরুদ্ধে অস্ত্র ধরেছিল, সেই জামায়াতে ইসলামী, তাদের বংশধর, বিএনপির যেসব নেতা স্বাধীনতার বিরোধিতা করেছিল তারা ও বিএনপি দলগতভাবে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। আমাদের প্রত্যয় হচ্ছে, দেশবিরোধী সব অপশক্তিকে দমন করে দেশকে স্বপ্নের ঠিকানায় পৌঁছে দেওয়া।
তথ্যমন্ত্রী বলেন, আমাদের স্বপ্নের ঠিকানা হচ্ছে ২০৪১ সাল নাগাদ বাংলাদেশকে পরিপূর্ণভাবে একটি উন্নত দেশে রূপান্তর করা। প্রধানমন্ত্রী বাংলাদেশকে ডিজিটালে রূপান্তর করেছেন। এখন বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করা, এটি হচ্ছে আমাদের স্বপ্ন।
হাছান মাহমুদ বলেছেন, আজ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের পথে বাংলাদেশ। গত চৌদ্দ বছরে অভাবনীয় উন্নতি করেছে। বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে, বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ