1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন পণ্যমূল্যের ঊর্ধ্বগতি, বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাহীনতা আরও বাড়ার আশঙ্কা পল্টন হত্যাকাণ্ডের মামলা পুনরুজ্জীবিত করে হাসিনাসহ জড়িতদের বিচারের দাবি জামায়াতের

সৌমিত্রের শ্বাসনালিতে সফল অস্ত্রোপচার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০
  • ৮২ Time View

নতুন করে শারীরিক অবস্থার কোনও অবনতি হয়নি সৌমিত্র চট্টোপাধ্যায়ের। গতকাল বুধবার তার শ্বাসনালিতে অস্ত্রোপচার (ট্র্যাকিয়োস্টমি) হয়েছে। সফল হয়েছে সেই অস্ত্রোপচার। হাসপাতাল সূত্রে এমনটাই জানানো হয়েছে।

কলকাতার বেলভিউ হাসপাতালের চিকিৎসক অরিন্দম কর জানিয়েছেন, পরবর্তী পদক্ষেপ হিসেবে সৌমিত্রের প্লাজমা থেরাপির চিন্তাভাবনা চলছে। যদি সব ঠিকঠাক থাকে বৃহস্পতিবারই এই থেরাপি করা হতে পারে।

তিনি আরও জানান, সৌমিত্রের শরীরের অন্যান্য মাপকাঠি ঠিকই রয়েছে। তবে তিনি খুবই দুর্বল। তার চিকিত্সায় কো-মর্বিডিটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে।

আর সে কারণেই খুব সতর্কভাবে প্রতিটি পদক্ষেপ করতে হচ্ছে বলে জানান এ চিকিৎসক।

গত এক মাস ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন সৌমিত্র। চিকিৎসা চলাকালীন তার শারীরিক অবস্থার উত্থান-পতন লেগেই ছিল। তবে বিপদ না কাটলেও আপাতত স্থিতিশীল রয়েছেন সৌমিত্র।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ