1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন পণ্যমূল্যের ঊর্ধ্বগতি, বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাহীনতা আরও বাড়ার আশঙ্কা

সৌমিত্রের আর্কাইভ গড়ার ভাবনা কন্যা পৌলমীর

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২০
  • ৭০ Time View

সদ্য না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। এবার তাকে নিয়ে আর্কাইভ গড়ার পরিকল্পনা করছেন মেয়ে পৌলমী বসু। সৌমিত্রের ভাবনাকে সম্মান জানিয়ে একটি পূর্ণাঙ্গ সৌমিত্র স্মৃতি ভান্ডার বা আর্কাইভ সাজিয়ে তুলতে চান বলে জানান মেয়ে পৌলমী। খবর- আনন্দবাজার পত্রিকা।

সৌমিত্রের দীর্ঘ রোগভোগ পর্বেই এই সংকল্পে স্থিত হয়েছিলেন তিনি। সৌমিত্রের লেখা, আঁকা, নানা সময়ের ডায়েরি, সিনেমার চিত্রনাট্যের কপিতে নিজের জন্য নেওয়া ‘নোট’ সব কিছুতেই থাকতে পারে ইতিহাসের উপাদান। সৌমিত্র চট্টোপাধ্যায় যে মূর্তিমান ইতিহাসের একটি অধ্যায় সেটা বুঝেই সুবিন্যস্ত আর্কাইভের দরকার বলে পৌলমীর অভিমত।

সৌমিত্রের কন্যা বলেন, বাবার সব কাজ যেখানে সহজে পাওয়া যাবে, এমন আর্কাইভের বিষয়টা বেশ কিছু দিন ধরেই মাথায় ঘুরছে। খুব শিগগিরই পরিকল্পনাটা গুছিয়ে ফেলব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ