1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আজ আনুষ্ঠানিক আলোচনা শুরু করছে বাংলাদেশ-মালয়েশিয়া কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ চারজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় বৃহস্পতিবার ছাত্রদলেই আমার রাজনৈতিক শিক্ষা: আরটিভিতে সংবাদ প্রকাশের পর আমজনতার তারেক চূড়ান্ত হল চট্টগ্রাম ফ্র‍্যাঞ্চাইজ টি-২০ লিগের ৪ সেমিফাইনালিস্ট টেস্টের আগের দিন মুশফিকের আঙুলে চোট, খেলা নিয়ে শঙ্কা জাপান থেকে ৫ বছরে ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগ নিয়ে আলোচনা দুই প্রধানমন্ত্রীর বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিল জাপান ঢাকা-চট্টগ্রামে জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয় গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, দীর্ঘ যানজট তাকাইচিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

সৌদি বাদশার প্রতি শ্রদ্ধা জানাতে গেলেন রাষ্ট্রপতি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ জানুয়ারি, ২০১৫
  • ১১৫ Time View

hamid13রাষ্ট্রপতি আবদুল হামিদ মরহুম সৌদি বাদশা আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ আল সৌদের প্রতি শ্রদ্ধা জানাতে শনিবার সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘প্রেসিডেন্ট আবদুল হামিদ সৌদি বাদশার মৃত্যুতে সমবেদনা ও তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সকাল সাড়ে ১০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে রিয়াদের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যান।’

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী, কূটনৈতিক কোরের ডিন, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানগণ, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান।

রাষ্ট্রপতি আবদুল হামিদ আগামীকাল দেশে ফিরবেন বলে ধারণা করা হচ্ছে।

সৌদি রয়্যাল কোর্টের এক বিবৃতিতে বলা হয়, আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ আল সৌদ শুক্রবার রাত ১টা (সৌদি স্থানীয় সময়) ইন্তেকাল করেন। -বাসস

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ