1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনামঃ
অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ প্রতিনিধি দল এক কিস্তির অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা সিলেট টেস্টে মুমিনুলের বদলি কে, জানাল বিসিবি মুক্তির আগেই নতুন রেকর্ড গড়েছে সিনেমা ‘কিং’ বৃষ্টির সঙ্গে বাংলাদেশকে নিয়ে খেলছে ওয়েস্ট ইন্ডিজও দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ করতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে ঢাকা, তলানিতে বরিশাল বেতন বৃদ্ধির দাবিতে ফের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ শ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ-সংঘর্ষে ১০ শিল্পপুলিশসহ অর্ধশতাধিক পোশাকশ্রমিক আহত

‘সৌদি জোট’ নিয়ে প্রশ্ন সৈয়দ আশরাফের

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ জানুয়ারি, ২০১৬
  • ১৩৩ Time View

1925সৌদি আরবের নেতৃত্বাধীন জোটে বাংলাদেশের যুক্ত হওয়া নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে মত-দ্বিমত দেখা দিয়েছে। সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। এমনকি বিষয়টি নিয়ে বৈঠকে প্রশ্ন তোলেন জন প্রশাসনমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

বিষয়টি নিশ্চিত করেছেন, বৈঠকে উপস্থিত মন্ত্রিসভার দুই সদস্য। তারা জানান, সৈয়দ আশরাফ মন্ত্রিসভার বৈঠকে সৌদি জোটের বিষয়ে সরকারের অবস্থান জানতে চেয়েছেন।

সৈয়দ আশরাফ মন্ত্রিসভায় বলেন, এ ধরনের জোটে যেতে হলে আগে জাতীয় সংসদে অনুমোদন নিতে হয়। কিন্তু আমরা পত্রিকায় দেখলাম বাংলাদেশ সৌদি আরবের নেতৃত্বাধীন জোটে যোগ দিয়েছে। কিভাবে সেটি হয়েছে?

বৈঠক সূত্র জানায়, সৈয়দ আশরাফের জিজ্ঞাসার জবাবে পররাষ্ট্র মন্ত্রী এ এইচ মাহমুদ আলী জানান, এটি কোনো সামরিক জোট নয়, এটি সন্ত্রাস বিরোধী সমঝোতা চুক্তি। তাছাড়া বিষয়টি এখনো সেই অর্থে চূড়ান্ত হয়নি। অবশ্যই আইন মেনেই এটি করা হবে।

সূত্র জানায়, বৈঠকে একজন মন্ত্রী জানতে চান সৌদি আরবের নেতৃত্বাধীন জোটে ওআইসির সদস্য দেশ হওয়ার পরও ইরানসহ কয়েকটি দেশ যোগ দেয়নি। বাংলাদেশ কেন যোগ দিয়েছে?

এক পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এ বিষয়ে কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি খুব পরিষ্কার। এটা সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে শত্রুতা নয়। এই পররাষ্ট্রনীতিতে আমরা বিশ্বাসী। এভাবেই চলতে হবে আমাদের।

তবে প্রধানমন্ত্রী সুনির্দিষ্ট করে জোটে থাকা না থাকা নিয়ে কোনো মন্তব্য বা দিক নির্দেশনা দেননি বলে জানায় সূত্র। এরপর বৈঠকে বিষয়টি নিয়ে আর কোনো আলোচনা হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ