1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনামঃ
কাশিমপুর কারাগারে ১২ আসনের ইলেকট্রিক কার্ট দিল মধুমতি ব্যাংক ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংক ও ট্রেডউইন্ডের সমঝোতা স্মারক স্বাক্ষরিত বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির রায়হান হত্যা মামলায় এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন অভিনেত্রী সাদিয়া আয়মান অসুস্থতা কাটিয়ে কনের সাজে হাজির প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রা বিলম্ব বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ও সচেতনতামূলক র‍্যালি ঢাকা দক্ষিণের সাবেক কাউন্সিলর সাঈদের ৭ বছরের কারাদণ্ড রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা

সেনাবাহিনীর জন্য শব্দ ছাড়া মোটরসাইকেল!

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ মে, ২০১৪
  • ১৫৪ Time View

bike_no hornশব্দ ছাড়া স্টিলথ মোটরসাইকেল উদ্ভাবন করা হয়েছে। আপনার পাশ দিয়ে দ্রুতগতিতে ছুটে যাবে মোটরসাইকেল অথচ কোনো শব্দ পাবেন না! দুর্গম-রাস্তায় নিঃশব্দে চলাচলে সক্ষম স্টিলথ মোটরসাইকেল নিয়ে কাজ চলছে মার্কিন যুক্তরাষ্ট্রে।

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর জন্য স্টিলথ মোটরসাইকেল তৈরির জন্য অর্থ বরাদ্দ করেছে দেশটির ডিফেন্স অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সি (ডারপা)।

সম্প্রতি ভার্জিনিয়াভিত্তিক প্রযুক্তি-উদ্যোক্তা প্রতিষ্ঠান লোগোস টেকনোলজিসকে স্টিলথ মোটরসাইকেল তৈরির কাজ দিয়েছে ডারপা।

লোগোস টেকনোলজিস মাল্টিফুয়েল হাইব্রিড-ইলেকট্রিক পাওয়ার সিস্টেম উদ্ভাবন করে খ্যাতি পেয়েছে। এই সিস্টেমে একাধিক জ্বালানি ও বৈদ্যুতিক শক্তি ব্যবহারের সুযোগ রয়েছে।

এক বিবৃতিতে লোগোস জানিয়েছে, লোগোসের সিস্টেমটি ইলেকট্রিক মোটরসাইকেল নির্মাতা বিআরডির সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এই পদক্ষেপ প্রথমবারের মতো দুই চাকার কোনো মোটরসাইকেলে মাল্টিফুয়েল হাইব্রিড সক্ষমতা যুক্ত হচ্ছে।

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সদস্যরা দুর্গম রাস্তায় ও প্রতিকূল পরিবেশে এই মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন। জ্বালানি ছাড়াও এই মোটরসাইকেল বৈদ্যুতিক শক্তিতে চলবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ