1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন পণ্যমূল্যের ঊর্ধ্বগতি, বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাহীনতা আরও বাড়ার আশঙ্কা

‘সিরিয়াতে পশ্চিমা দেশগুলো দ্বৈত ভূমিকা পালন করছে’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০১৫
  • ১৬৬ Time View

সিরিয়াতে পশ্চিমা দেশগুলো দ্বৈত ভূমিকা পালন করছে বলে অভিযোগ করেছেন রুশ 4প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রাশিয়ার সোচিতে একটি আন্তর্জাতিক সম্মেলনে দেয়া বক্তব্যে মি. পুতিন বলেন, পশ্চিমা দেশগুলো সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই ঘোষণা করছে এবং একইসাথে কিছু গোষ্ঠিকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে।
তিনি বলেন, রাশিয়ার সামরিক অভিযানের ফলে প্রেসিডেন্ট বাশার আল আসাদের জন্য গত চার বছরের গৃহযুদ্ধের একটি রাজনৈতিক সমাধানে আসার পরিবেশ তৈরি হবে।
সম্মেলনে দেয়া বক্তব্য মি. পুতিন ইঙ্গিত করেন যে, তথাকথিত ইসলামিক স্টেটের সাথে লড়াইয়ে বিদ্রোহী দলগুলোকে সাথে নিয়ে কাজ করার জন্য প্রস্তুত রয়েছে সিরিয় সরকার।
মি. পুতিন বলেন প্রেসিডেন্ট বাশার আল আসাদের মস্কো সফরকালে এধরণের একটি যৌথ বাহিনীর বিষয়ে তার মতামত জানতে চেয়েছিলেন এবং মি. আসাদ ইতিবাচক উত্তর দিয়েছেন।
সিরিয় এবং ইরাকি সরকারের সাথে যোগ দিয়ে আইএসের বিরুদ্ধে লড়াই করার জন্য কুর্দি বাহিনীর প্রতি আহ্বান জানান মি. পুতিন।
পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে দ্বৈত ভূমিকা পালনের অভিযোগ করলেও তিনি বলেন, সন্ত্রাসবাদের হুমকির ফলে পশ্চিমা দেশগুলো এবং রাশিয়ার জন্য একসাথে কাজ করার একটি সুযোগ তৈরি হয়েছে।
তবে অভিযান বর্ধিত করে ইরাকে আইএসের ওপর বিমান হামলার কোন পরিকল্পনা রাশিয়ার নেই বলেও জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট।
রাশিয়া যদিও বারবার বলছে যে, তাদের বিমান হামলার লক্ষ্যবস্তু হচ্ছে ইসলামিক স্টেট জঙ্গি এবং মস্কোর চোখে অন্যান্য সন্ত্রাসীবাদীরা।
তবে যুক্তরাষ্ট্র অভিযোগ করে আসছে যে, আসাদ সরকারের বিরুদ্ধে লড়াইরত মধ্যপন্থী বিদ্রোহীদের বিরুদ্ধে হামলা চালাচ্ছে রাশিয়া।
সূত্র: বিবিসি বাংলা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ