1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন পণ্যমূল্যের ঊর্ধ্বগতি, বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাহীনতা আরও বাড়ার আশঙ্কা পল্টন হত্যাকাণ্ডের মামলা পুনরুজ্জীবিত করে হাসিনাসহ জড়িতদের বিচারের দাবি জামায়াতের

সম্পর্ক স্বাভাবিক করার তালিকায় পাকিস্তান নেই

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০
  • ৫২ Time View

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা ছাড়ার আগে আরো একটি মুসলিম দেশকে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য চাপ সৃষ্টি করা হয়েছে। তবে সে দেশটি পাকিস্তান নয় বলে জানিয়েছেন ইসরাইলের আঞ্চলিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী অফির আকুনিস।

আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষমতার মেয়াদ শেষ হবে এবং তার আগে আরো কোন দেশ ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে কিনা -এমন প্রশ্নের জবাবে আকুনিস ওয়াই নেট টিভিকে বলেন, “আমরা সে দিকেই এগিয়ে যাচ্ছি।’

ইসরাইলের মন্ত্রী বলেন, তেল আবিবের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার ক্ষেত্রে পঞ্চম দেশ কোনটি হতে যাচ্ছে সে বিষয়ে আমেরিকাই ঘোষণা দেবে।

আকুনিস পঞ্চম দেশটির নাম জানাতে অস্বীকার করেন তবে তিনি বলেন যে, প্রধানত দুটি দেশ আগ্রহী। এর মধ্যে একটি হচ্ছে পারস্য উপসাগরীয় দেশ তবে সেটি সৌদি আরব নয়। তার এ মন্তব্যের পর ওমানের নামটি বড় হয়ে দেখা দিয়েছে। তিনি বলেন, দ্বিতীয় দেশটি হচ্ছে পূর্বে অবস্থিত এবং সেটি কোনো ছোটখাটো মুসলিম দেশ নয়, তবে সেটি পাকিস্তানও নয়।

গত আগস্ট মাস থেকে এ পর্যন্ত চারটি আরব দেশ ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করেছে। দেশগুলো হচ্ছে- সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান এবং মরক্কো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ