1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন পণ্যমূল্যের ঊর্ধ্বগতি, বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাহীনতা আরও বাড়ার আশঙ্কা পল্টন হত্যাকাণ্ডের মামলা পুনরুজ্জীবিত করে হাসিনাসহ জড়িতদের বিচারের দাবি জামায়াতের

‘সব ভ্যাকসিনের তাপমাত্রা নিয়ন্ত্রণের সক্ষমতা নেই বাংলাদেশের’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০
  • ৪৬ Time View

মাইনাস ২০ থেকে ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভ্যাকসিনের সংরক্ষণ ও পরিবহণের সক্ষমতা নেই বাংলাদেশের। ফলে গ্যাভি ভ্যাকসিন সরবরাহ করলেও তার সবই নেয়া সম্ভব হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

অক্সফোর্ডের ভ্যাকসিন বাজারে এলেই তিন কোটি ডোজ পাবে বাংলাদেশ। সম্প্রতি এমনই চুক্তি করেছে ভারতের সিরাম ইনস্টিটিউট ও বাংলাদেশের বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড। একজনকে দুটি ডোজ নিতে হবে। সেই হিসেবে দেড় কোটি মানুষ পাবে ভারতের সিরাম ইনস্টিটিউট এর সরবরাহ করা করোনার ভ্যাকসিন। প্রতি ডোজের দাম পড়বে ৫ ডলার। এরই মধ্যে ভ্যাকসিনের অর্ধেক টাকা ছাড় করেছে অর্থ মন্ত্রাণালয়।

ভ্যাকসিনের চাহিদা পূরণে বাংলাদেশ ভ্যাকসিন অ্যালায়েন্স গ্যাভির কাছ থেকে ছয় কোটি ৮০ লাখ ডোজ পাবে বাংলাদেশ, এমনটাই জানানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে। তবে সমস্যা রয়েছে ভ্যাকসিন সংরক্ষণের তাপমাত্রা নিয়ন্ত্রণ নিয়ে। বেশিরভাগ কোম্পানির ভ্যাকসিন যে তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে তা নিয়ন্ত্রণের সক্ষমতা নেই বাংলাদেশের।

জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটির সদস্য ডা. ইকবাল আর্সনাল বলেন, ‘আমাদের টিকা যেটা সরবরাহ করা হয় প্লাস টু থেকে প্লাস এইট। আমাদের এখানে দুর্বলতা আছে অবশ্যই মাইনাস ৭০ ডিগ্রিতে এটা সংরক্ষণ করা সম্ভব না। আর দ্বিতীয়ত ওই তাপমাত্রায় যেভাবে পরিবহণ করতে হবে সে ব্যবস্থা আমাদের নেই।’

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট এর সার্জারি বিভাগ উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, যেসব ভ্যাকসিনের সংরক্ষণ করার সামর্থ্য আছে শুধু সেগুলোই আনা হবে। তিনি বলেন, ‘৭০-৮০ ডিগ্রি মাইনাস টেম্পারেচারে রাখতে হবে। সে সক্ষমতা আমাদের এখন নাই। কাজেই ওই ভ্যাকসিন এখন আমরা নিতে পারবো না।’

ডাব্লিউএইচও’র নির্দেশনা অনুযায়ী ভ্যাকসিন প্রথমে স্বাস্থ্যকর্মী এবং বয়স্ক মানুষদের দেয়া হবে বলেও জানান মন্ত্রী। জাহিদ মালেক আরো বলেন, ‘ডাক্তার-নার্স ও হাসপাতালে যারা অন্যান্য সেবা দিয়ে থাকেন, যারা অসুস্থ ও ষাটোর্ধ্ব তাদের জন্য কিছুটা প্রেফারেন্স থাকবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ