1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন পণ্যমূল্যের ঊর্ধ্বগতি, বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাহীনতা আরও বাড়ার আশঙ্কা পল্টন হত্যাকাণ্ডের মামলা পুনরুজ্জীবিত করে হাসিনাসহ জড়িতদের বিচারের দাবি জামায়াতের

শ্রীলংকার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন রনিল বিক্রমাসিংহে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ৪৯ Time View

শ্রীলংকার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। স্থানীয় সময় আজ শুক্রবার দুপুরে তিনি এ দায়িত্ব নেন।

রনিলকে শপথবাক্য পড়ান শ্রীলংকার প্রধান বিচারপতি জয়ন্ত জয়সুরিয়া।

সংবিধানের ৩৭ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রনিলকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট নিয়োগ করেন পালিয়ে সিঙ্গাপুরে গিয়ে পদত্যাগ করা গোতাবায়া রাজাপাকসে।

অর্থনৈতিক সংকটের জেরে বড় ধরনের অস্থিরতা চলছে শ্রীলংকায়। চলমান পরিস্থিতির জন্য ক্ষমতাসীন রাজাপাকসে পরিবারকে দায়ী করে তাদের সরে যেতে দীর্ঘদিন ধরে বিক্ষোভ করে আসছিলেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

ব্যাপক বিক্ষোভের মধ্যেই দেশ থেকে পালিয়ে প্রতিবেশী রাষ্ট্র মালদ্বীপ হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় সিঙ্গাপুর যান শ্রীলংকার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে।

সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গোতাবায়াকে ব্যক্তিগতভাবে সিঙ্গাপুরে প্রবেশের অনুমতি দেয়া হয়েছে। তিনি সিঙ্গাপুরে রাজনৈতিক আশ্রয় চাননি; আছেন ব্যক্তিগত সফরে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে যাওয়ার পরপরই ইমেইলে পদত্যাগপত্র পাঠান গোতাবায়া। এরই মধ্যে তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন শ্রীলংকার পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াপা আবিবর্ধনে।

স্পিকার জানান, সাত দিনের মধ্যেই নতুন প্রেসিডেন্ট নিয়োগ হবে শ্রীলংকায়।
খবর সিলন টুডে

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ