1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন পণ্যমূল্যের ঊর্ধ্বগতি, বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাহীনতা আরও বাড়ার আশঙ্কা

শুটিং করতে গিয়ে আহত টাবু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ৮৭ Time View

বলিউড অভিনেত্রী টাবু। সম্প্রতি ‘ভোলা’ নামের একটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত তিনি। হায়দরাবাদে ‘ভোলা’ সিনেমার সেটে আহত হন টাবু। বুধবার ১০ আগস্ট সকালে ঘটনাটি ঘটে। যা আজ জানা গেল।

তিনি অজয় দেবগনের ‘ভোলা’ সিনেমায় একজন নির্ভীক, উচ্চ-পদস্থ পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করবেন। সেখানে একটি ঝুঁকিপূর্ণ দৃশ্য করতে গিয়ে আঘাত পেয়েছেন।

সূত্র জানায়, টাবু একটি ঘন জঙ্গলে ট্রাক চালাচ্ছিলেন। কিছু মোটর সাইকেলে করে ভিলেন টাবুর ট্রাককে ধাওয়া করছিল। এক সময় ট্রাকের পাশে যে বাইকটি আসছিলো তার একটির সঙ্গে সংঘর্ষ হয়। তাতে গ্লাস ভেঙ্গে অভিনেত্রীর ডান চোখের উপরে এসে পরে। ঘটনায় বেশ চোট পেয়েছেন তিনি।

শুটিং সেটেই চিকিৎসা দেয়া হয়েছে টাবুকে। জানা গেল, আঘাত গুরুতর নয়। সেলাই লাগবে না। তবে অভিনেত্রীকে এখন বিশ্রামে থাকতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ