1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনামঃ
বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডকে দুই প্রস্তাব দিল বাংলাদেশ রাবিতে সার্বভৌমত্ব, মানবতা ও আইন বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু এবার একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড ‘ইবলিশ চত্বর’: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাঠের এই অদ্ভুত নামের গল্প জানেন? ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৪ আন্তর্জাতিক তায়কোয়ানডো প্রতিযোগিতায় অংশ নিতে নেপাল যাচ্ছেন রাবির পাঁচ শিক্ষার্থী বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও তুরস্কের সঙ্গে বাণিজ্য ২ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ ৩০ নভেম্বর থেকে যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসা আবেদনে ব্যাংক হিসাবে আরও বেশি অর্থ দেখাতে হবে নিজ দলের নেতা-কর্মীদের সঙ্গেও বেইমানি করেছে বিএনপি: আসিফ মাহমুদ

শিশুবান্ধব আদালত পদ্ধতি বিষয়ে যশোরে পুলিশ কর্মকর্তাদের প্রশিক্ষণ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬৪ Time View

শিশু যৌন শোষণ ও নির্যাতনের ঘটনা তদন্ত, ভুক্তভোগী শিশুর ট্রমা ও ভিকটিমহুড এবং শিশুবান্ধব আদালত পদ্ধতি বিষয়ে যশোরে পুলিশ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার যশোর পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

যশোরের ৯টি থানার নারী ও শিশু বিষয়ক হেল্প ডেস্কের দায়িত্বপ্রাপ্তসহ মোট ২০ জন পুলিশ কর্মকর্তা এতে অংশ নেন।

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।

প্রশিক্ষণে শিশু নির্যাতনের ঘটনা শনাক্তকরণ, প্রমাণ সংগ্রহ, শিশুর বক্তব্য গ্রহণে সংবেদনশীলতা ও গোপনীয়তা রক্ষার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

প্রশিক্ষণ পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুল ইসলাম ও এসিডির প্রকল্প সমন্বয়কারী এস এম আহসান উল্লাহ সরকার। এতে আরও উপস্থিত ছিলেন এসিডির এরিয়া ম্যানেজার মো. হুমায়ন কবির।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ