1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
টিভিতে যত খেলা, টেস্টে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া, মাঠে আর্সেনাল ৩৫ উড়োজাহাজ ক্রয়: পরামর্শক নিয়োগ আবেদনে মাত্র ৮ দিন দিল বিমান ৫ বছরে বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের লক্ষ্য জাপানের জাপানের সঙ্গে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের আহবান প্রধানমন্ত্রীর | Boishakhi Online অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত ‘অর্ণব’, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ঋণ পরিশোধ করতে ২৫০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ছাড়বে সিঙ্গার বাংলাদেশ বিদেশি সিনেমা এলেই কি হলগুলো বাঁচবে স্পেনের ফুটবলে নতুন ইতিহাস, তৃতীয়বার ব্যালন ডি’অর জিতলেন আলেক্সিয়া আসামে হোটেলে গোলাগুলি, নিহত ৫ জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে তারেক রহমান

শরীরচর্চা জ্ঞানচর্চার অবিচ্ছেদ্য অংশ: শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৫৬ Time View

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও অংশগ্রহণ করতে হবে। তিনি বলেন, শারীরিক, মানসিক ও আত্মিক সুস্থতার জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ। শরীর চর্চা-ক্রীড়া তাই জ্ঞানচর্চার অবিচ্ছেদ্য অংশ। এগুলো মনের দরজা-জানালা খুলে দেয়।

আজ বুধবার ঢাকায় বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৯ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর হোসনে আরা শেফালীর সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন, বার্ষিক ক্রীড়া কমিটির আহ্বায়ক প্রফেসর জিনুন নাহার এবং শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক নাজমা শাহীন প্রমুখ বক্তব্য রাখেন।

দীপু মনি বলেন, আমরা শিক্ষার মান আরো উন্নত করে দেশকে এগিয়ে নেবো। শিক্ষার্থীদের জাতির ভবিষ্যৎ উল্লেখ করে তিনি বলেন, তোমাদের ভবিষ্যতের জন্যই আমরা কাজ করে যাচ্ছি। আমাদের আরো অনেক দূর যেতে হবে।

তিনি বলেন, সত্যিকারের জ্ঞান অর্জন করে ভালো মানুষ হিসেবে নিজেদের তৈরি করতে হবে। সততা, দেশপ্রেম, নৈতিকতা-এই বোধগুলো নিজেদের মধ্যে জাগ্রত করতে হবে। সোনার বাংলা গড়তে হলে আমাদের আরো সোনার মানুষ প্রয়োজন।

বাংলা ভাষাকে নিজের মত করে পেতে আমাদের প্রাণ দিতে হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাঙালি বীরের জাতি। লড়াই করেই এ জাতি ভাষার অধিকার ও স্বাধীনতা অর্জন করেছে। তাই ভাষার মাসে এর ব্যবহার সম্পর্কে সচেতন হতে হবে।

দীপু মনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের মাধ্যমে দেশকে বদলে দিয়েছেন। সবাই একটু সচেতন, সজাগ ও সচেষ্ট হলে আমাদের উন্নতি কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।

পরে শিক্ষামন্ত্রী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ