1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘অর্ণব’, বাংলাদেশে কেমন প্রভাব পড়বে? রাতের মধ্যে দেশের যে ৬ জেলায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ‘ডিজিটাল খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের’ মুশফিক-লিটনকে নিয়ে শঙ্কার পর স্বস্তি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নয়, শান্তর চোখ এখন কেবল মিরপুর টেস্টে জাপানের কিংবদন্তি মাঙ্গা শিল্পী তেৎসুয়া চিবা মারা গেছেন অভিষেক-সূর্যবংশীর তাণ্ডবে পাওয়ার প্লেতে বিশ্বরেকর্ড, ভারতের তিনে তিন সৌদিয়ার ঢাকা-রিয়াদ ফ্লাইট চালু হতে পারে বুধবার

লতা-ভুপেনের প্রেম ছিল!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ নভেম্বর, ২০১২
  • ১৭০ Time View

 

সংগীত সম্রাজ্ঞী  লতা মঙ্গেশকার একসময় এই উপমহাদেশের কিংবদন্তী সংগীতকার ভুপেন হাজারিকার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। লতা যেমন ছিলেন ভুপেনের প্রেমে পাগল তেমনি ভুপেনও। এই প্রেমের কথা ভুপেন হাজারিকা তার আত্মজীবনী ‘আমি এক যাযাবর’ বইয়ে লিখেও গেছেন।

মুম্বাইর এক নাম করা গায়িকার সঙ্গে তার প্রেমের কথা ভুপেন হাজারিকা লিখে গেলেও কোথাও নামটি প্রকাশ করেননি। কিন্তু এতোদিন পরে সেই নামটিই প্রকাশ্যে এনেছেন ভুপেন হাজারিকার কানাডা প্রবাসী সাবেক স্ত্রী প্রিয়ংবদা পটেল।

ভুপেন হাজারিকার প্রথম মৃত্যুবার্ষিকীতে যোগ দিতে তিনি আসামে এসেছিলেন। সেই সময় তিনি একটি অসমীয়া টেলিভিশনের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন যে, তার ১৩ বছরের দাম্পত্য জীবন ভেঙে গিয়েছিল লতা মঙ্গেশকারের জন্যই। তিনি শুনিয়েছেন কিভাবে লতা ও ভুপেন প্রেমে পাগল হয়ে উঠেছিল।

প্রিয়ংবদা জানিয়েছেন, কলকাতার টালিগঞ্জে ভুপেন হাজারিকার ফ্ল্যাটে প্রায়ই ছুটে চলে আসতেন লতা মঙ্গেশকার ভুপেন হাজারিকার সঙ্গে দেখা করবেন বলে। রাতের পর রাত লতা ও ভুপেন দরজা বন্ধ করে ঘরের মধ্যে কাটিয়েছেন। আর স্ত্রী হিসেবে তিনি দরজার বাইরে অপেক্ষা করেছেন। জিজ্ঞেস করলে বলতেন, ‘কেতিয়াবা করিব লাগে’ (অমন একটু আধটু করতেই হয়)।

এই সাক্ষাৎকার প্রচার হওয়ার পর চারদিকে প্রবল শোরগোল পড়ে গিয়েছে। অবশ্য ভুপেন হাজারিকার শেষ জীবনের সঙ্গী কল্পনা লাজমিও এই সাক্ষাৎকার নিয়ে খুবই বিরক্ত। আর লতা এই সাক্ষাৎকারের খবর জেনে বেশ ক্ষুব্ধ।

লতা জানিয়েছেন, আমি প্রচন্ড আহত। এই বয়সে এমন একটা কথা শুনতে হবে আমি তা কোনদিন স্বপ্নেও ভাবতে পারিনি। এই ঘটনার ফলে ভুপেনদার মতো মানুষকেই অপমান করা হয়েছে।

তবে তিনি প্রিয়ংবদার বিরুদ্ধে আইনের পথে যেতে পারেন বলে তার ঘনিষ্ঠ সূত্রে জানানো হয়েছে। ইতিমধ্যেই আইনি পরামর্শ নিতে শুরু করেছেন তিনি।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ