1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন পণ্যমূল্যের ঊর্ধ্বগতি, বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাহীনতা আরও বাড়ার আশঙ্কা

রিতা কাৎজের অ্যাজেন্ট থাকতে পারে বাংলাদেশে : ডিবি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫
  • ১০২ Time View

169বাংলাদেশে কথিত জিহাদীদের প্রচারণামূলক ওয়েবসাইট ‘সাইট ইন্টেলিজেন্স’-এর কর্ণধার রিতা কাৎজের অ্যাজেন্ট থাকতে পারে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম। বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, রিতা কাৎজ বিভিন্ন সময়ে ইন্টেলিজেন্স অ্যাজেন্সিগুলোকে জঙ্গিদের বিষয়ে নানা তথ্য দিয়ে থাকে। তবে মাঝে মাঝে সে জঙ্গিদের তথ্য হাইড (গোপন) করে থাকে। বাংলাদেশেও রিতার কাৎজের অ্যাজেন্ট থাকতে পারে।

তিনি আরো বলেন, বাংলাদেশে ইসলামিক স্টেট (আইএস)`র কোনো সাংগঠনিক কাঠামো নেই। যেসব জঙ্গি সংগঠন রয়েছে তারাও ঝিমিয়ে পড়েছে। তাই বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে তারা আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের নাম ব্যবহার করে তাদের ক্রেডিট বাড়ানোর চেষ্টা করছে। আর আইএসও তাদের স্বীকৃতি দিচ্ছে।

সম্প্রতি ভারতীয় দৈনিক হিন্দু পত্রিকায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, বাংলাদেশ থেকে আইএসের দুই জন ভারতে চলে গেছে।

তবে এ বিষয়ে মনিরুল ইসলাম বলেন, “যেহেতু আমি সাক্ষাৎকারটি পরিনি। তাই এ বিষয়ে মন্তব্য করতে পারবো না।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ