1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন পণ্যমূল্যের ঊর্ধ্বগতি, বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাহীনতা আরও বাড়ার আশঙ্কা পল্টন হত্যাকাণ্ডের মামলা পুনরুজ্জীবিত করে হাসিনাসহ জড়িতদের বিচারের দাবি জামায়াতের

রাহুল গান্ধী আবারও আটক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ৫৮ Time View

ভারতের সংসদ ভবনের বাইরে রাহুল গান্ধীসহ একাধিক কংগ্রেস সংসদ সদস্যকে আটক করেছে দিল্লি পুলিশ। মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও খাদ্যপণ্যের ওপর জিএসটি বসানোর প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি পালন করছে কংগ্রেস।

বিক্ষোভ মিছিল নিয়ে সংসদ থেকে রাষ্ট্রপতি ভবনের দিকে যাচ্ছিলেন রাহুল গান্ধী। বিজয় চক পৌঁছনোর আগেই তাকে আটক করে দিল্লি পুলিশ। সংসদ ভবন চত্বরে সোনিয়া গান্ধীও বিক্ষোভে অংশ নেন।

দেশজুড়ে বিক্ষোভ আন্দোলন করছে কংগ্রেস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবন ঘেরাও করারও কর্মসূচি ছিল কংগ্রেসের। বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনাও ঘটে বলে জানা গেছে।

আটকের আগে সাংবাদিকদের রাহুল অভিযোগ করে বলেন, দেশে এখন আর গণতন্ত্র অবশিষ্ট নেই। মাত্র চারজন মানুষের রাজত্ব চলছে।

এর আগেও রাজধানী নয়াদিল্লিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে গেলে তাকে আটক করা হয়েছিল। যদিও পরে ছেড়ে দেয় বিজেপি সরকার।
খবর এনডিটিভি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ