1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘অর্ণব’, বাংলাদেশে কেমন প্রভাব পড়বে? রাতের মধ্যে দেশের যে ৬ জেলায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ‘ডিজিটাল খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের’ মুশফিক-লিটনকে নিয়ে শঙ্কার পর স্বস্তি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নয়, শান্তর চোখ এখন কেবল মিরপুর টেস্টে জাপানের কিংবদন্তি মাঙ্গা শিল্পী তেৎসুয়া চিবা মারা গেছেন অভিষেক-সূর্যবংশীর তাণ্ডবে পাওয়ার প্লেতে বিশ্বরেকর্ড, ভারতের তিনে তিন সৌদিয়ার ঢাকা-রিয়াদ ফ্লাইট চালু হতে পারে বুধবার

রাস্তার পাশের খাদে যাত্রীবাহী বাস, নিহত ১

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ মার্চ, ২০১৮
  • ৯১ Time View

ঝিনাইদহের কালীগঞ্জে যাত্রীবাহী দর্শনা ডিলাক্সের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে একজন নিহত ও ২০ জন আহত হয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে কালীগঞ্জ-জীবননগর মহাসড়কের ঈশ্বরবা জামতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতের পরিচয় পাওয়া যায়নি।

আহতরা হলেন, ঈশ্বরবা গ্রামের ইদ্রিস আলী, কাশিপুর গ্রামের রিপন, ভালাইপুর গ্রামের ও এনটিআরসি বোর্ডের সহকারী পরিচালক উম্মে হাবিবা, কালীগঞ্জের শফি, চন্দ্রজামি গ্রামের মরিয়ম রহমান, দোড়া গ্রামের তন্মিমনি, জীবননগরের জান্নাতুল, শিবননগর গ্রামের সাইদুর রহমানসহ ২০ জন।

ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে সহযোগিতা করেন ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। এছাড়াও কালীগঞ্জ পৌরসভার মেয়র মকছেদ আলী বিশ্বাস ও সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজু ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরাতায় সহযোগিতা করেন।

প্রত্যক্ষদর্শী ও বাসের যাত্রীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে কোটচাদপুর থেকে ছেড়ে আসা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গর্তে পড়ে উল্টে যায়। খবর পেয়ে কালীগঞ্জ ও কোটচাদপুর ফায়ার সার্ভিসসহ স্থানীয় জনতা আহত যাত্রীদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এরমধ্যে আহত এক যাত্রীকে কর্তব্যরত চিকিৎসক মাহফুজুর রহমান সোহাগ মৃত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ