1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন পণ্যমূল্যের ঊর্ধ্বগতি, বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাহীনতা আরও বাড়ার আশঙ্কা পল্টন হত্যাকাণ্ডের মামলা পুনরুজ্জীবিত করে হাসিনাসহ জড়িতদের বিচারের দাবি জামায়াতের

রাজধানীতে হিযবুত তাহরীরের ৪ সদস্য গ্রেফতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০
  • ১২৫ Time View

রাজধানীতে দক্ষিণখান এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

গ্রেফতারকৃতরা হলো- মো. জহিরুল ইসলাম টিটু (৩২), মো. রাশিদুল ইসলাম ওরফে হৃদয় (২৩), আল মাহমুদ (২৫) ও মো. মুজাহিদ (১৮)।

গ্রেফতারকৃতদের কাছ থেকে ১০ টি মোবাইল ফোন, একটি সিপিইউ, বিপুল পরিমান উগ্রবাদী বই, কন্টেন্ট এর প্রিন্ট, অনলাইন কন্টেন্ট এর পিডিএফ, হিযবুত তাহরীর মিডিয়া উলাইয়াহ বাংলাদেশের প্রকাশনা, পুস্তিকা, লিফলেট এবং বিভিন্ন হাতে লেখা ডায়েরী উদ্ধার করা হয়।

এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মোহাম্মদ আসলাম খান জানান, বুধবার বিকাল সোয়া ৪টার দিকে দক্ষিণখান থানার কাওলার ছান্দারটেক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

তিনি বলেন, গ্রেফতারকৃতরা খিলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, লিফলেট বিতরণ, পোস্টারিং এর মাধ্যমে প্রচার-প্রচারণা, অনলাইনে সম্মেলন ও অনলাইন ভিত্তিক প্রচারণা চালিয়ে আসছিল। এ ছাড়া তারা রাষ্ট্রের অখন্ডতা, সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার জন্য বিভিন্ন সময়ে একত্রিত হয়ে ষড়যন্ত্র করত।

তাদের বিরুদ্ধে রাজধানীর দক্ষিণ খান থানায় একটি মামলা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ