1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন পণ্যমূল্যের ঊর্ধ্বগতি, বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাহীনতা আরও বাড়ার আশঙ্কা পল্টন হত্যাকাণ্ডের মামলা পুনরুজ্জীবিত করে হাসিনাসহ জড়িতদের বিচারের দাবি জামায়াতের

যেকারনে অনন্তের বিরুদ্ধে মামলার করবেন ‘দিন: দ্য ডে’র পরিচালক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ৫৭ Time View

বাংলাদেশ-ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমা ‘দিন: দ্য ডে’। গত ১০ জুলাই মুক্তি পায় সিনেমাটি। মুক্তির আগে থেকেই দিন দ্য ডে নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। এবার সিনেমাটির বাংলাদেশ অংশের প্রযোজক অনন্ত জলিলের বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছেন ইরানি পরিচালক মোর্তেজা অতাশজমজম।

আজ বৃহস্পতিবার (১৮ আগস্ট) ইরানি এই চলচ্চিত্র পরিচালক তার ইনস্টাগ্রাম আইডিতে এ বিষয়ে শেয়ার করা দীর্ঘ একটি স্ট্যাটাসে অনন্তের বিরুদ্ধে বেশকিছু অভিযোগ এনেছেন।

মোর্তেজা তার স্ট্যাটাসে লেখেন, সিনেমাটির নাম হওয়ার কথা ছিল ‘ডে (রোজ)’। কিন্তু অনন্ত আমার সঙ্গে কোনো আলোচনা ছাড়াই নিজের মতো নাম ঠিক করেছেন। তাছাড়া আমি ছিলাম সিনেমাটির মূল প্রযোজক। কিন্তু অনন্ত নামকরণ থেকে শুরু করে কোনো কিছুই আমার সঙ্গে পরিকল্পনা করে কিংবা সম্মতি নিয়ে করেননি।

মোর্তেজা অতাশজমজমের ইনস্টাগ্রাম পোস্ট

‘তিনি (অনন্ত জলিল) আমাদের মধ্যকার চুক্তি ও শর্ত ভেঙেছেন। প্রতিশ্রুতি অনুযায়ী যে বিষয়গুলোতে আমরা একমত হয়েছিলাম, অনন্ত সেগুলোর একটিরও দায়ভার নেননি। তার কারণে সিনেমাটির অর্ধেকই নষ্ট হয়েছে।’

মোর্তেজা লেখেন, বাংলাদেশি জনগণকে সম্মান জানিয়ে আমি একটি শান্তিপূর্ণ ও সহজ সমাধানের কথা অনন্তকে বলেছিলাম। কিন্তু তিনি তা মানেননি। এ কারণেই আমি তেহরানের আদালতে তার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিই। একজন আন্তর্জাতিক আইনজীবীর মাধ্যমে আমি বাংলাদেশের আদালতেও যাবো।’

খুব শিগগির সিনেমাটির মূল চুক্তিপত্র, বাজেট সবকিছু প্রকাশ করবেন বলেও জানান মোর্তেজা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ