1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন পণ্যমূল্যের ঊর্ধ্বগতি, বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাহীনতা আরও বাড়ার আশঙ্কা পল্টন হত্যাকাণ্ডের মামলা পুনরুজ্জীবিত করে হাসিনাসহ জড়িতদের বিচারের দাবি জামায়াতের

যুক্তরাষ্ট্রে ধূলিঝড়ে ৬ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ৫২ Time View

যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যে ধূলিঝড়ে ছয়জন নিহত হয়েছেন। এতে বেশ কয়েকটি যানবাহন নিয়ন্ত্রন হারিয়ে ফেলে, ফলে ঘটে সংঘর্ষের মতো দুর্ঘটনা। আর তাতেই দুই জন শিশুসহ ৬ জনের মৃত্যু হয়। এতে ২১টি যানবাহন বিধ্বস্ত হওয়ার পাশাপাশি আরও আটজন আহত হয়েছেন।

শুক্রবার (১৫ জুলাই) সন্ধ্যায় ধূলিঝড়টি হানা দেয়।

মন্টানা হাইওয়ে পেট্রোল সার্জেন্ট জে নেলসন বলেন, ‘আবহাওয়ার কারণেই এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছে কর্তৃপক্ষ। হার্ডিনের তিন মাইল (পাঁচ কিলোমিটার) পশ্চিমে আঘাত হানা এ ধূলিঝড়ে প্রতি ঘণ্টায় বাতাসের বেগ ছিল ৬০ কিলোমিটার।’

আহতদের সাহায্যের জন্য বিলিংস থেকে অতিরিক্ত অ্যাম্বুলেন্সের জন্য আহ্বান করতে হয়েছে বলেও জানান নেলসন।

তবে মৃতদের পরিচয় ও জীবিতদের বর্তমান অবস্থা এখনো প্রকাশ করা হয়নি।

অঞ্চলটির গভর্নর গ্রেগ জিয়ানফোর্ট টুইটারে বলেছেন, ‘আমি হার্ডিনের কাছে এমন দুর্ঘটনার খবরে গভীরভাবে শোকাহত। ক্ষতিগ্রস্থ ও তাদের প্রিয়জনদের জন্য অনুগ্রহ করে প্রার্থনা করুন।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ