1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন পণ্যমূল্যের ঊর্ধ্বগতি, বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাহীনতা আরও বাড়ার আশঙ্কা

যুক্তরাষ্ট্রে অগ্নিকাণ্ডে তিন শিশুসহ নিহত ১০

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ৫২ Time View

যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় পেনসিলভানিয়া রাজ্যে শুক্রবার একটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ায় তিন শিশুসহ ১০ জন প্রাণ হারিয়েছেন। পেনসিলভানিয়া পুলিশ এ কথা জানিয়েছেন।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়, এ অঙ্গরাজ্যের উত্তরপূর্বাঞ্চলীয় নেসকোপেক শহরে শুক্রবার ভোরে এ অগ্নিকাণ্ড ঘটে। এতে নিহতদের মধ্যে পাঁচ, ছয়, ও সাত বছর বয়সের তিন শিশু রয়েছে।

আগুনের ঘটনায় প্রাণ হারানো অন্যদের বয়স ১৯ থেকে ৭০ বছরের মধ্যে রয়েছে। এ অগ্নিকা-ের কবল থেকে প্রাপ্তবয়স্ক তিনজন প্রাণে বেঁচে যান।

পুলিশ জানায়, অগ্নিকাণ্ডে বাড়িটি একেবারে পুড়ে যায়। এ দুর্ঘটনার শিকার হওয়া ব্যক্তিদের অনুসন্ধানে সহায়তা করতে কে ৯ ইউনিট মোতায়েন করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমে পরিবেশিত ভিডিও ফুটেজে দুই তলা বিশিষ্ট এ বাড়ির দেয়াল পুড়ে আগুন আস্তে আস্তে উপরের দিকে উঠে ভবনটির অবশিষ্ট অংশ পুড়তে দেখা যায়। অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত করা হচ্ছে।
খবর এএফপি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ