1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আজ আনুষ্ঠানিক আলোচনা শুরু করছে বাংলাদেশ-মালয়েশিয়া কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ চারজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় বৃহস্পতিবার ছাত্রদলেই আমার রাজনৈতিক শিক্ষা: আরটিভিতে সংবাদ প্রকাশের পর আমজনতার তারেক চূড়ান্ত হল চট্টগ্রাম ফ্র‍্যাঞ্চাইজ টি-২০ লিগের ৪ সেমিফাইনালিস্ট টেস্টের আগের দিন মুশফিকের আঙুলে চোট, খেলা নিয়ে শঙ্কা জাপান থেকে ৫ বছরে ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগ নিয়ে আলোচনা দুই প্রধানমন্ত্রীর বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিল জাপান ঢাকা-চট্টগ্রামে জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয় গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, দীর্ঘ যানজট তাকাইচিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

মোল্লার ফাঁসি কার্যকর হলে আমরা গণজাগরণ মঞ্চে মিষ্টি বিতরণ করে ঘরে ফিরবো

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৩
  • ১৯২ Time View

চেম্বার জজ বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন আবদুল কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকর করার ওপর স্থগিতাদেশ দেয়ার প্রতিবাদে মঙ্গলবার থেকেই শাহবাগে অবস্থান নিয়েছে গণজাগরণ মঞ্চ। তাদেরএ প্রতিবাদী অবস্থান বৃহস্পতিবারও এখনো অব্যাহত রয়েছে। কাদের মোল্লার ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে। গণজাগরণ কর্মীরা ফাঁসি ফাঁসি ফাঁসি চাই কাদের মোল্লার ফাঁসি চাই স্লোগানে মুখরিত রাখে শাহবাগ। আজ মঙ্গলবার সন্ধ্যায় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী শামসুল হক টুকু ও আইন প্রতিমন্ত্রী সংবাদ সম্মেলনে ফাঁসির দিন-ক্ষণ ঘোষণার পর গণজাগরণ মঞ্চের কর্মীরা শাহবাগে অবস্থান নিয়ে আনন্দ মিছিল করে। কিন্তু পরে ফাঁসি কার্যকর স্থগিত হয়ে যাওয়ায় তারা  প্রতিবাদী অবস্থানের সিদ্ধান্ত নেন। এর পর থেকেই এ অবস্থান চলছে।

মঙ্গলবার সন্ধার পর থেকে সেখানে কর্মীদের সংখ্যা বাড়তে থাকে। রাতে এ সংখ্যা বেড়ে কয়েকশ হয়ে যায়। তবে বৃহস্পতিবার সকালে অবস্থানকারীর সংখ্যা কমতে থাকে। সকালের দিকে পঞ্চাশ জনে মতো কর্মীফ দেখা গেছে। গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বাংলামেইলকে বলেন, ‘যতোক্ষণ পর্যন্ত কাদের মোল্লার ফাঁসি কার্যকর না হচ্ছে ততোক্ষণ পর্যন্ত আমরা গণজাগরণ মঞ্চ ছেড়ে যাবো না। কাদের মোল্লার ফাঁসি কার্যকর হলে আমরা গণজাগরণ মঞ্চে মিষ্টি বিতরণ করে ঘরে ফিরবো।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ