1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
কাশিমপুর কারাগারে ১২ আসনের ইলেকট্রিক কার্ট দিল মধুমতি ব্যাংক ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংক ও ট্রেডউইন্ডের সমঝোতা স্মারক স্বাক্ষরিত বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির রায়হান হত্যা মামলায় এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন অভিনেত্রী সাদিয়া আয়মান অসুস্থতা কাটিয়ে কনের সাজে হাজির প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রা বিলম্ব বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ও সচেতনতামূলক র‍্যালি ঢাকা দক্ষিণের সাবেক কাউন্সিলর সাঈদের ৭ বছরের কারাদণ্ড রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা

মেট্রোরেলে পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান আতিকুল ইসলামের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
  • ১০৪ Time View

মেট্রোরেলে পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আতিকুল ইসলাম বলেন, এই বিজয়ের মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের মেট্রোরেল উপহার দিয়েছেন। কিছুদিন আগেই পদ্মাসেতু উপহার দিয়েছেন। অনেকে বলেছিল এগুলো সম্ভব হবে না। কিন্তু আজ সম্ভব হয়েছে। তাই কারো কথায় কান দেওয়া যাবে না। মেট্রোরেল ও পদ্মাসেতু এগুলো জনগণের সম্পদ। এগুলো পরিচ্ছন্ন রাখার দায়িত্ব সবার। দয়া করে মেট্রোরেল পরিষ্কার রাখুন। ট্রেন, বাথরুম ও প্লাটফর্ম পরিষ্কার রাখুন। এর সুফল আমরাই পাব। এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের দায়িত্ব।
আজ শুক্রবার (৩০ ডিসেম্বর) রাজধানীর মহাখালী টিঅ্যান্ডটি মাঠে প্লাস্টিক দূষণ রোধে এক প্রদর্শনীর উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
ডিএনসিসি মেয়র বলেন, ড্রেন বা লেক পরিষ্কার করতে গেলে আমরা বিপুল পরিমাণ প্লাস্টিক বর্জ্য পাই। এসব প্লাস্টিকের কারণে ড্রেনগুলো ব্লক হয়ে যায়। ফলে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এ ছাড়া সুয়ারেজ লাইনে পয়োবর্জ্যের লাইন দেওয়া হয়েছে। ৪ জানুয়ারি গুলশান, বনানী, নিকেতন ও বারিধারা এলাকায় অভিযান চালাব।
তিনি বলেন, সৃষ্টিকর্তা মানুষের প্রয়োজনেই জলজ প্রাণী, কচ্ছপ, মাছ ও বৃক্ষ সবই সৃষ্টি করেছেন। এগুলো পরিবেশের গুরুত্বপূর্ণ উপাদান। অথচ আমরা নির্দয় হয়ে এগুলো ধ্বংস করছি। যারা ধ্বংস করছে তারা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ও লাল-সবুজের পতাকার চিন্তা করেন না। তারা এই কষ্টার্জিত দেশটার কথা চিন্তা করেন না। দেশপ্রেম থাকলে কেউ দেশের ক্ষতি করতে পারে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ